আমতলীতে পানির নীচে আমনের বীজতলা; বিপাকে কৃষক | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক
আমতলীতে পানির নীচে আমনের বীজতলা; বিপাকে কৃষক

আমতলীতে পানির নীচে আমনের বীজতলা; বিপাকে কৃষক

আমতলী প্রতিনিধিঃ আমবশ্যার জোর প্রভাবে পায়রা নদীতে স্বাভারিক জোয়ারের চেয়ে পানি বৃদ্ধি ও বৃষ্টির পানিতে মাঠে থই থই করছে। এতে আমনের বীজতলা পানিতে তলিয়ে পঁচে গেছে। জলকপাট বন্ধ থাকায় জলাবন্ধতার সৃষ্টি হয়েছে। ফলে বিপাকে পরেছে কৃষকরা।

জানাগেছে, আমতলীতে এ বছর আমন চাষাবাদের লক্ষমাত্রা ধরা হয়েছে ২৩ হাজার ৫০০ হেক্টর জমি। ওই জমিতে বীজ বপন করতে কৃষকরা বীজতলা তৈরি করেছে। কিন্তু আমবশ্যার জোর ও বৃষ্টির পানিতে মাঠে পানি থই থই করছে। ফলে আমনের বীজতলা পানিতে তলিয়ে পঁচে গেছে। এতে বিপাকে পরেছে কৃষকরা। তাদের আবার নতুন করে বীজতলা তৈরি করতে হবে। কৃষকরা জানান, অধিকাংশ বীজতলা পঁচে গেছে। নতুন বীজতলা তৈরি না করে উপায় নেই। কিছু বীজ পানির ওপরে ভাসছে। ওই বীজের ওপর ভরসা করা যায়না। কিছু কৃষক উচু জমির বীজতলা রক্ষায় সেচ দিচ্ছেন কিন্তু কাজে আসছে না। দিনে সেচ দিলেও রাতে ওই বীজতলায় পানিতে তলিয়ে যাচ্ছে। এদিকে জলকপাটগুলো বন্ধ থাকায় জলাবন্ধতা দেয়া দিয়েছে। দ্রুত জলকপাটগুলো খুলে দেয়ার দাবী জানিয়েছেন কৃষকরা।

 কৃষক মোঃ মোস্তফা বলেন, ঘটখালী ¯øুইজের কপাট বন্ধ থাকায় পানি নামছে না। ফলে তীব্র জলাবন্ধতা দেখা দিয়েছে। পানি না নামায় বীজ পচে যাচ্ছে।

কৃষক হক মৃধা বলেন, আমনের বীজতলা পানিতে তলিয়ে অধিকাংশ পচে গেছে। পুনরায় বীজতলা তৈরি করা ছাড়া জমি রোপন করতে পারবো না।

পশ্চিম সোনাখালী গ্রামের সোহেল রানা বলেন, জোয়ার ও বৃষ্টির পানিতে মাঠ তলিয়ে বীজতলা পঁচে গেছে।

আমতলী উপজেলা কৃষি অফিসার ঈশা বলেন, জোয়ার ও বৃষ্টির পানিতে আমনের কিছু বীজতলা তলিয়ে গেছে। পানি কমে গেলে আশা করি কৃষকদের তেমন সমস্যা হবে না।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, খোজ খবর নিয়ে দ্রুত জল কপাট খুলে দেয়ার ব্যবস্থা করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!