আমতলীতে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

আমতলীতে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্দ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির প্রথম সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও মনিরা পারভীনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, গুলিশাখালী ইউপি চেয়াম্যান আলহাজ্ব এ্যাডঃ নুরুল ইসলাম মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শঙ্কর প্রসাদ অধিকারী, চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডাঃ মনিজা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার সৈয়দ ফারুক হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সৈয়দ মনিরুজ্জামান, আমতলী পৌরসভার প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমান, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, আমতলী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ নুহু উল আল আলম নবিন প্রমূখ। সভায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে, ধর্মীয় প্রতিষ্ঠানে সচেতনা মূলক সভা সমাবেশ করার সিদ্ধান্ত হয়। এছাড়াও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস প্রতিরোধে কর্ণার খোলা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!