গলাচিপায় আ’লীগের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
গলাচিপায় আ’লীগের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

গলাচিপায় আ’লীগের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় স্বাধীনতা ও অগ্রগতি বিরোধী অপশক্তি বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি ও দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে আয়োজিত ওই মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ত্যাগী নেতা হাজী মু. মজিবর রহমান।

এ সময় তিনি বলেন, স্বাধীনতা ও অগ্রগতি বিরোধী অপশক্তি আন্দোলনের কোন ইস্যু না পেয়ে বিএনপি ও জামায়াত সংস্কারপন্থী শিক্ষার্থীদের আন্দোলনে ইন্ধন দিচ্ছে। তাদের ছাত্রসংগঠন ছাত্রদল ও শিবির সরাসরি কর্মসূচিতে অংশ নিয়ে সারাদেশে ভাঙচুর, অগ্নি সংযোগসহ সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করেছে। তিনি গলাচিপায় বিএনপি-জামায়াত চক্রকে প্রতিহত করার ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম, বাবুল ভূইয়া, মাইনুল ইসলাম রনো, সামসুজ্জামান লিকন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, মেহেদী মাসুদ জুয়েল, রুবেল মিয়া, আলমগীর হোসাইন, দিলীপ বণিক, সমির কৃষ্ণ পাল, তপন বিশ্বাস, ইসরাত হোসেন আব্বাস, সাবু প্যাদা, আবুল বশার প্যাদাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বিপুল সংখ্যক ছাত্রলীগ নেতা-কর্মী অংশ নেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!