আমতলীতে চার বাড়ীতে ডা’কা’তি | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন
আমতলীতে চার বাড়ীতে ডা’কা’তি

আমতলীতে চার বাড়ীতে ডা’কা’তি

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ছোনাউডা গ্রামের চার বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটছে বলে অভিযোগ অভিযোগ পাওয়া গেছে। ডাকাতদল নগদ টাকা ও স্বর্ণাংকার নিয়ে গেছে। ঘটনা ঘটেছে শুক্রবার দিবাগত রাতে।

জানাগেছে, গত সোমবার শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ত্যাগের পরে বিএনপি নেতাকর্মী ও কিছু দুস্কৃতিকারী উপজেলার বিভিন্ন এলাকায় অরাজকতা সৃষ্টি করে আসছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতে হলদিয়া ইউনিয়নের  ছোনাউডা গ্রামের কাদের খাঁনের বাড়ীতে ১৫-২০ জনের মুখোশধারী একটি ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে ওই ঘরের সকলকে জিম্মি করে নগদ এক লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে যায়। ওই ঘর ডাকাতি শেষে তার ছোট ভাই জাকির খানের ঘর ডাকাতি করে। ওই ঘর থেকে এক লক্ষ টাকা নিয়ে যায়। এরপর পার্শ্ববতী সোহেল হাওলাদার বাড়ী ডাকাতি চালায়। ওই ঘরে থাকা ৭৫ হাজার টাকা এবং দের ভরি স্বর্নালংকার এবং তার ভাই খলিল হাওলাদারের ঘরে থাকা নগদ ৫৫ হাজার টাকা নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ডাকাতির শিকার জাকির খাঁন বলেন, গভীর রাতে মুখোশধারী ১৫-২০ জনের একদল ডাকাত ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে ঘরের সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্নালংকার নিয়ে যায়।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পাইনি। খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!