গলাচিপায় মাসিক আইন শৃঙ্খলা সভা | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
গলাচিপায় মাসিক আইন শৃঙ্খলা সভা

গলাচিপায় মাসিক আইন শৃঙ্খলা সভা

সঞ্জিব দাস, গলাচিপাঃ সম্প্রতি দেশের বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিজয় এবং অন্তর্বর্তীকালীন সরকার সৃষ্টি হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি, হামলা, সন্ত্রাস ও সংখ্যালঘুদের নিরাপত্তাসহ অপরাধীদের মোকাবেলায় গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ সেনাবাহিনীর গলাচিপা-দশমিনা উপজেলার দায়িত্বপ্রাপ্ত মেজর মো. মুশফিক মঈদ এর উপস্থিতিতে মাসিক আইন শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আহসানুল হক তুহিন, পুলিশ পরিদর্শক মো. মোকাম্মেল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ. ছত্তার হাওলাদার, মুক্তিযোদ্ধা প্রতিনিধি মো. ইলিয়াস মিয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, ছাত্র-বৈষম্য অধিকারের গলাচিপার কৃতি সন্তান ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. সাহেদ হোসেন, উপজেলা জামায়েত ইসলামী বাংলাদেশ এর সভাপতি

মো. রাকিব হোসেন, কলামিস্ট সাংবাদিক মু. খালিদ হোসেন মিল্টনসহ উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ প্রমুখ। সভায় বিভিন্ন বক্তার নানাবিধ প্রস্তাবনা এবং আইন শৃঙ্খলা, থানা পুলিশের আইনী ব্যবস্থা জোরদার, সন্ত্রাস, চাঁদাবাজ সহ দুষ্কৃতিকারী অপরাধীদের গ্রেফতার, বাজার নিয়ন্ত্রন, সিন্ডিকেট ভাঙ্গা ও জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক সতর্ক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ সহ রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা করার আহবান জানানো হয়।

উল্লেখ্য যে, গলাচিপা থানা পুলিশ ক্যাম্প সহ সকল পুলিশ সদস্যরা আইনী কার্যক্রম শুরু করেছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নে ব্যাপক টহল ব্যবস্থা জোরদার করেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!