বাউফলে পুলিশ ও সুধীসমাজের সাথে মেজর জেনারেলের মতবিনিময় | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
বাউফলে পুলিশ ও সুধীসমাজের সাথে মেজর জেনারেলের মতবিনিময়

বাউফলে পুলিশ ও সুধীসমাজের সাথে মেজর জেনারেলের মতবিনিময়

উত্তম কুমার, বাউফলঃ বাউফলে বিগত সাত দিনে প্রায় তিন শতাধিক বাড়ি-ঘরে ও সরকারি অফিসে হামলা ভাংচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়াও অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি, হাটবাজার দখল ও হুমকি-ধামকির ঘটনাও ঘটে। এসব বিষয় নজরে আসে বাংলাদেশ সেনাবাহিনীর। এই  উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষে পুলিশ ও উপজেলা প্রশাসনের পৃথক মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সেনা বাহিনী, শেখ হাসিনা ক্যান্টনমেন্টের মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা।

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের জন্য কাজ করে। ইতিমধ্যে বাউফলে যেসব ঘটনা ঘটেছে আমরা সবকিছুর বিচারের ব্যবস্থা গ্রহণ করতে আমরা পুলিশকে সকল ধরনের সহযোগিতা করবো। সাংবাদিক ও সুধী সমাজের লোকজন একটি শান্তিপূর্ণ সমাজ গড়তে বাংলাদেশ সেনাবাহিনীকে সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়াও ঘুষ দুর্নীতি অনিয়ম বন্ধে সকল সরকারি দপ্তরকে সতর্ক বার্তা দেন মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা।

মতবিনিময় সভায়, সেনাবাহিনীর সিনিয়র অফিসারবৃন্দ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, থানা পুলিশ,  ছাত্র প্রতিনিধি, সাংবাদিক ও সুধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!