আমতলীতে ডা’কা’তি; টাকা ও স্বর্নালংকার লু-ট | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

প্রধান সংবাদ
গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন
আমতলীতে ডা’কা’তি; টাকা ও স্বর্নালংকার লু-ট

আমতলীতে ডা’কা’তি; টাকা ও স্বর্নালংকার লু-ট

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের মধ্য চন্দ্রা গ্রামের  মোসলেম হাওলাদার বাড়ী ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাড়ীর মালিক মোসলেম হাওলাদারের ছেলে মিলন হাওলাদার এমন অভযোগ করেন। ডাকাতদল নগদ দুই লক্ষ একষাট্টি হাজার টাকা ও পৌনে দুই ভরি স্বর্নালংকার নিয়ে গেছে। ঘটনা ঘটেছে শুক্রবার গভীর রাতে।

জানাগেছে, উপজেলার মধ্য চন্দ্র গ্রামে মোসলেম হাওলাদার বাড়ী শুক্রবার গভীর রাতে মুখোশধারী  ১৫/২০ জনের এক দল ডাকাত ঘরের চালের টিন কেটে ভিতরে প্রবেশ করে। অস্ত্রের ভয় দেখিয়ে ঘরের সকলকে জিম্মি করে। পরে দুইটি সুকেজ ও একটি ট্রাঙ্ক ভেঙ্গে নগদ দুই লক্ষ একষট্টি হাজার টাকা ও পৌনে দুই ভরি স্বর্নালংকার নিয়ে যায়। খবর পেয়ে ওই রাতেই পুলিশ ঘটনাস্থলে আসলে ডাকাত দল পালিয়ে যায়। ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় একটি খর-কুটার কুড়ে আগুন ধরিয়ে দেয়।

গৃহকর্তা মিলন হাওলাদার বলেন, মুখোশধারী ১৫/২০ জনের ডাকাতদল ঘরের চালের টিন কেটে ভিতরে প্রবেশ করে। পরে ঘরের সবাইকে জিম্মি করে দুইটি সুকেজ ও একটি ট্রাঙ্ক ভেঙ্গে নগদ দুই লক্ষ একষট্টি হাজার টাকা ও পৌনে দুই ভরি স্বর্নাংকার নিয়ে গেছে। তিনি আরো বলেন, মুখোশধারী হলেও মেহেদী, রাশিদুল, আল আমিন ও জাহিদুল নামের চার ডাকাতকে চিনতে পেরেছি। ডাকাতদল যাওয়ার সময় তারা একটি খর-কুটার কুড়ে আগুন দিয়েছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!