শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় বৃত্তিপ্রাপ্ত পঞ্চম শ্রেণির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কলাপাড়ায় বাবার পাশে ঘুমন্ত ১০ মাসের শিশু নি খোঁ জ কুয়াকাটায় সীমা বৌদ্ধ বিহার পর্যটক দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা কলাপাড়ায় যুবক-যুবতীদের নেতৃত্বে দুর্যোগ সতর্কতা অভিযান পায়রা নদীর ব্লক নির্মাণে লবণাক্ত বালু, ঝুঁকিতে শত কোটি টাকার উন্নয়ন পটুয়াখালীতে বিশ্ব মান দিবস উদযাপন, খাদ্যে ভেজাল রোধে কঠোর পদক্ষেপের আশ্বাস কলাপাড়ায় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মা দ ক সেবনের দায়ে কুয়াকাটা এক্সপ্রেসের দুই চালকের জেল কলাপাড়ার ইভান মাতুব্বর পেলেন শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবকের পুরস্কার কলাপাড়ায় লালুয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
আমতলীতে সাবেক এমপিএ’র মৃত্যুতে শোক সভা

আমতলীতে সাবেক এমপিএ’র মৃত্যুতে শোক সভা

আমতলী প্রতিনিধিঃ আমতলী মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক এমপিএ আলহাজ্ব মোঃ মফিজ উদ্দিন তালুকদারের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় প্রধান শিক্ষক এমএ হান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা মেহবাহ উদ্দিন আহম্মেদ ফয়সাল তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য এ্যাড. মিজানুর রহমান সিকদার, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, মোঃ রফিকুল আকন। বিদ্যালয় সিনিয়র শিক্ষক সুলতান মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল হক হাওলাদার, মোঃ মজিবুর রহমান, কুকুয়া হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাশির উদ্দিন মাহমুদ, মোঃ নুরুল ইসলাম কাওসার, ইমতিয়াজুর রহমান ও শিক্ষার্থী ইয়াহিয়া আল রাজি প্রমুখ।

উল্লেখ মরহুম মফিজ উদ্দিন তালুকদার আমতলী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!