গলাচিপায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
গলাচিপায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গলাচিপায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পৌরমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে কেক কেটে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী জিন্নাহ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ফজলুল হক শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার হাওলাদার। উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মশিউর রহমান মিলন। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন মোহন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খান, খন্দকার মো. মিজানুর রহমান ও আব্দুস সালাম মৃধা, সাংগঠনিক সম্পাদক খন্দকার মো. মশিউর রহমান শাহিন, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম খান প্রমুখ। এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!