বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পৃথক অভিযানে ৫০ পিস ই’য়া’বাসহ দুই মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র কলাপাড়ায় “প্রান সংহতি” সম্মাননা পেলেন এসিল্যান্ড মা’ম’লায় জা’মি’নে মুক্ত হয়ে এলাকায় ফিরলেন নীলগঞ্জ যুবদলের সাধারণ সম্পাদক জহির কলাপাড়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে ইমাম-খতিব ও আলেমদের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত কলাপাড়ায় বিএনপি নেতার বাসায় চু/রি আমতলীতে হামের প্রার্দুভাব; হাসপাতালে এন্টিবায়েটিক ও ডিএনএস স্যালাইন সঙ্কট আমতলীতে অধ্যক্ষের স্বাক্ষর জাল করে দুই শিক্ষকের স্কেল আবেদনের অভিযোগ আমতলীতে চাওড়া ও বাসুগী খালে সহস্রাধীক অ’বৈ’ধ স্থাপনা; কালভার্টের মুখে বালুর বস্তার বাঁধ ১২ দিন ধরে নি’খোঁ’জ মরিয়মের বাড়িতে অসহায়ত্বের কান্না কলাপাড়ায় বিলুপ্ত প্রায় দেশীয় মৎস্য চাষে স্বাবলম্বী গ্রামীন নারী পুরুষ
আমতলী পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহন

আমতলী পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহন

আমতলী প্রতিনিধিঃ আমতলী পৌর মেয়র মতিয়ার রহমানকে অপসারণের দুই দিন পর বৃহস্পতিবার বরগুনা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শুভ্রা দাশ পৌরসভার প্রশাসকের দায়িত্ব গ্রহন করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম ও কাউন্সিলর বৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

জানাগেছে, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ফলে গত সোমবার স্থানীয় সরকার মন্ত্রনালয় সারা দেশের ন্যায় আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমানকে অপসারণ করে দেয়। পরে বরগুনা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শুভ্রা দাশকে পৌরসভার প্রশাসকের দায়িত্ব দেয় সরকার। বৃহস্পতিবার তিনি আমতলী পৌরসভা কার্যালয়ে দায়িত্বভার গ্রহন করেছেন। এ সময় আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারেক হাসান, কাউন্সিলর নজরুল ইসলাম, আবুল বাশার রুমি, মুছা মোল্লা, মোয়াজ্জেম হোসেন ফরহাদ, পৌর নির্বাহী কর্মকতা রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মজিবুল হায়দার, হিসাব রক্ষণ কর্মকর্তা নাশির মাহমুদ, কর নির্ধারক সিদ্দিকুর রহমান স্বপনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।

বরগুনা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমতলী পৌরসভা প্রশাসক শুভ্রা দাশ বলেন, পৌর নাগরিকদের সকল সেবা নিশ্চিত করতে সরকার আমাকে দায়িত্ব দিয়েছেন। তা যথাযথ ভাবে পালন করাই আমার মুল কাজ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!