আমতলীতে সাবেক প্যানেল মেয়র হাবিবের আওয়ামীলীগ সদস্য পদ থেকে পদত্যাগ | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন
আমতলীতে সাবেক প্যানেল মেয়র হাবিবের আওয়ামীলীগ সদস্য পদ থেকে পদত্যাগ

আমতলীতে সাবেক প্যানেল মেয়র হাবিবের আওয়ামীলীগ সদস্য পদ থেকে পদত্যাগ

আমতলী প্রতিনিধিঃ দলীয় শৃংখলা, সাংগঠনিক কার্যক্রম পছন্দ না হওয়ায় এবং দলের শীর্ষ নেতাদের দ্বারা হামলা-মামলার শিকার হওয়ায় আমতলী পৌরসভার সাবেক প্যানেল মেয়র উপজেলা আওয়ামীলীগ সদস্য মীর মোঃ হাবিবুর রহমান আওয়ামীলীগ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক মেয়র মতিয়ার রহমানের কাছে রবিবার বিকেলে তার পদত্যাগ পত্র পাঠিয়েছেন। হাবিবের পদত্যাগে আমতলী উপজেলা আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

জানাগেছে, গত বছর মে মাসে আমতলী উপজেলা আওয়ামীলীগ কমিটি ঘোষনা দেন বরগুনা জেলা কমিটি। ওই কমিটিতে আমতলী পৌরসভার সাবেক প্যানেল মেয়র মীর হাবিবুর রহমানকে ৬৯ নম্বর সদস্য পদ দেয়া হয়। দলীয় পদ পেয়ে হাবিবুর রহমান বেশ সুনামের সাথে আওয়ামীলীগ দলীয় সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছেন। পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেছেন দলীয় শৃংখলা তার কাছে ভালো লাগেনি। উপজেলা আওয়ামীলীগের বেশ কয়েকজন শীর্ষ নেতার দ্বারা গত পাঁচ বছর তিনি হামলা ও মামলার শিকার হয়েছেন। এ বিষয়ে দলের শীর্ষ নেতার কাছে অভিযোগ দিয়েও তিনি কোন প্রতিকার পায়নি। তাই দলীয় শৃংখলা না থাকায় হাবিবুর রহমান আওয়ামীলীগ কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। হাবিবের পদত্যাগে আমতলী উপজেলা আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সাবেক প্যানেল মেয়র মীর মোঃ হাবিবুর রহমান বলেন, দলীয় শৃংখলা, সাংগঠনিক কার্যক্রম আমার পছন্দ না হওয়া এবং দলের শীর্ষ নেতাদের দ্বারা হামলা-মামলার শিকার হওয়ায় আমি দলের সদস্য পদ থেকে পদত্যাগ করেছি। তিনি আরো বলেন, জনপ্রতিনিধি হওয়ায় আওয়ামীলীগের সঙ্গে জড়িত ছিলাম। কিন্তু হামলা-মামলার শিকার হয়ে দলের থেকে কোন প্রতিকার পাইনি।

উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান বলেন, এ বিষয়ে আমি এখনো কোন কিছু জানিনা।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক মেয়র মতিয়ার রহমান বলেন, দল থেকে যে কেউ পদত্যাগ করতে পারেন। সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যপার। কেউ পদত্যাগ করলে আওয়ামীলীগের মত বৃহৎ দলের কিছুই আসে যায় না।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!