মঙ্গলবার বানারীপাড়া-উজিরপুরে আসছেন এস সরফুদ্দিন আহমেদ সান্টু | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
মঙ্গলবার বানারীপাড়া-উজিরপুরে আসছেন এস সরফুদ্দিন আহমেদ সান্টু

মঙ্গলবার বানারীপাড়া-উজিরপুরে আসছেন এস সরফুদ্দিন আহমেদ সান্টু

মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়াঃ মঙ্গলবার ৩ সেপ্টেম্বর বরিশাল বিভাগের বিএনপির অন্যতম জননন্দিত নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু বানারীপাড়া ও উজিরপুরে আসবেন বলে জানিয়েছেন বানারীপাড়া উপজেলা বিএনপির একাধিক নেতা কর্মী।তিনি কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য।এস সরফুদ্দিন সান্টু ২০০৮ সালে বরিশাল সিটি কর্পোরেশন থেকে মেয়র পদে নির্বাচন করেছিলেন এবং নানা ষড়যন্ত্রের স্বীকার হয়ে অল্প কয়েক ভোটে হেরেছিলেন।ওই সময় থেকেই তিনি বরিশাল জেলায় একজন জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।২০০৯ সাল থেকে তিনি বরিশাল-২ (বানারীপাড়া -উজিরপুর) আসনের অন্যতম কান্ডারি হিসেবে বিএনপির নেতা কর্মীদের পাশে থেকে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন।

২০১৮ সালে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার ধানের শীষ প্রতিকের নির্বাচনী প্রচারনায় আসলে বাসস্টান্ডে সরকার দলীয় হামলার স্বীকার হন।পরবর্তীতে তাকে ১ নং আসামী করে অসংখ্য নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করে ক্ষমতাসীনরা।

এছাড়াও তিনি ওই সময়ে বানারীপাড়া ও উজিরপুরে আরো ৪টি মিথ্যা মামলার আসামী হন । ছাত্রজনতা কতৃক স্বৈরাচারী সরকারের পতন হওয়ায় তিনি প্রায় ৬ বছর পর স্বদেশে এসেছেন।আওয়ামীলীগের মামলা ও হামলা আতঙ্কে দেশের বাহিরে থাকলে ও দলকে উজ্জীবিত রাখতে সাহস জুগিয়ে এবং সর্বদা যোগাযোগ রক্ষা করে নেতাকর্মীদের পাশে থেকেছেন।তিনি দৃষ্টিনন্দিত গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদ ও কেন্দ্রীয় ইদগাহ ময়দান এবং গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।

তিনি বহু বছর পূর্বেই অত্র অঞ্চলের অন্যতম দান বীর ব্যক্তি হিসেবে খ্যাতি লাভ করেছেন। বানারীপাড়া-উজিরপুরে তার আগমনের সংবাদে বিএনপি নেতা কর্মীদের মাঝে খুশির আনন্দ বয়ে বেড়াচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!