আমার আপন ভাইও যদি লু’ট-পা’ট ও নৈরাজ্য সৃষ্টি করে, ছাড় পাবে না- উজিরপুরে সান্টু | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
আমার আপন ভাইও যদি লু’ট-পা’ট ও নৈরাজ্য সৃষ্টি করে, ছাড় পাবে না- উজিরপুরে সান্টু

আমার আপন ভাইও যদি লু’ট-পা’ট ও নৈরাজ্য সৃষ্টি করে, ছাড় পাবে না- উজিরপুরে সান্টু

মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বানারীপাড়া-উজিরপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বানারীপাড়া – উজিরপুর (বরিশাল-২) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু ৬ বছর পরে তার নিজ এলাকায় এসেছেন। আওয়ামীলীগের হামলা-মামলা ও রোষানলের স্বীকার এস সরফুদ্দিন আহমেদ সান্টু ৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২ টায় উজিরপুরের বামরাইল ইউনিয়নে ঢাকা -বরিশাল মহাসড়কে এসে পৌছালে তিনি জনসাধারনের ভালোবাসায় সিক্ত হন। তার এই আগমনে বানারীপাড়া-উজিরপুর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়কহাজার নেতা-কর্মী ও সমর্থক প্রায় দেড় হাজার মোটরসাইকেলে রেলি করে আনন্দমুখর পরিবেশে উজিরপুরের বামরাইল থেকে সরফুদ্দিন আহমেদ সান্টু কে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানিয়ে তাকে বরণ করে নেয়।উজিরপুরের সানুহার, শিকারপুর, জয়শ্রী ইচলাদি এলাকায় বিভিন্ন পর্যায়ের নেতার্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

তিনি নিজ ইউনিয়ন গুঠিয়ার চাংগুরিয়া পেট্রোল পাম্পে পথসভায় অংশগ্রহণ করেন। পথসভা শেষে বিকাল ৫ টা ২০ মিনিটের সময় চাংগুরিয়ার মসজিদ কমপ্লেক্স সংলগ্ন নিজ বাসভবনে আসলে সেখানে শতশত নেতাকর্মীদের সমাগম ঘটে এবং উৎসুক জনতা ভীড় করে তারসাথে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করে। ৬ বছর পরে তার এই আগমনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মাঝে আনন্দ উল্লাস লক্ষ্য করা যায়।

এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসংখ্য ছাত্র- জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচার শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতাকে রক্ষা করতে ও শোষনমুক্ত সমাজ গঠনের জন্য সকল ভেদাভেদ ভূলে কাধে কাধ মিলিয়ে সকলকে একসাথে কাজ করতে হবে এবং ছাত্র জনতার এ অবদান এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে।তিনি আরো বলেন যে, এতো তাড়াতাড়ি দেশে আসতে পারবো তা আমি ভাবি নাই তবে আমার আপন ভাইও যদি হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত করে এবং কোনো রকম লুটপাট ও নৈরাজ্যের ঘটনা ঘটায় তাহলে তাকে বিন্দু পরিমান ছাড় দিবো না।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!