১৭ বছর পরে বাউফলের নিজ জমিনে জামায়াত নেতা নতুন স্বপ্নের বাউফল ঘোষনা | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
১৭ বছর পরে বাউফলের নিজ জমিনে জামায়াত নেতা নতুন স্বপ্নের বাউফল ঘোষনা

১৭ বছর পরে বাউফলের নিজ জমিনে জামায়াত নেতা নতুন স্বপ্নের বাউফল ঘোষনা

উত্তম কুমার, বাউফলঃ দীর্ঘ ১৭ বছর পরে পা রাখলেন নিজ নির্বাচনী এলাকা বাউফল পাবলিক মাঠে ঢাকার দক্ষিনের জামায়াতে ইসলামীর সাধারন সম্পাদক ডঃ শফিকুল ইসলাম মাসুদ। ৫ আগষ্ট ফ্যাসিস্ট সরকার ছাত্র -জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে পালিয়ে গেছেন। বাংলাদেশকে শেখ হাসিনার সরকার এই সাড়ে ১৫ বছর বিরোধী দল,মতের মানুষে আয়না ঘরে রেখে নির্যাতন, নীপিড়ন, হত্যা,সন্ত্রাস, গুম, খুন, অনিয়ম, দূর্ণীতি করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। সেই ভয়ংকর আয়না ঘর থেকে মানুষ আজ মুক্তি পেয়েছে। দেশের শত শত ছাত্র-জনতার রক্তের বিনিময়ে পেয়েছি আমরা নতুন এই স্বাধীনতা,নতুন দেশ। এই স্বাধীনতাকে যে কোন কিছুর বিনিময়ে রক্ষা করতে হবে। দেশ এখন সংস্কার করতে হবে। তা অন্তবর্তী সরকার করবে। আমি আপনাদের এই অঙ্গীকার দিতে চাই,সারা দেশের ন্যায় বাউফলের এই জমিন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সেক্টর থেকে অন্যায়, অনিয়ম, দূর্ণীতি, মাদক মুক্ত বাউফল গড়বো। গড়বো এক নতুন প্রত্যয়ের স্বপ্নের বাউফল।

তিনি আরো বলেন, ২০০৭ সালের পরে তিনি এই প্রথম বাউফল পাবলিক মাঠে সমাবেশ করলেন জনতার ঢলে।কারন আওয়ামীলীগ সরকার আমার বিরুদ্ধে ২০০ মামলা দিয়ে রেখেছিল,যাতে আমি এই জালিম সরকারের বিরুদ্ধে কোন কথা না বলি। সবই মহান সৃষ্টিকর্ইতা ইচ্ছে। আমি দেশেই ছিলাম। আর শেখ হাসিনা দলবলসহ পালিয়েছে।তাঁর বিচার এই মাটিতেই হবে। বাউফলে ছাত্র-জনতার আন্দোলনে ৬ জন নিহত হয়েছে।এদের পরিবার প্রতি ২ লাখ টাকা করে দেয়া হয়েছে।আহতদের চিকিৎসা সেবার দায়িত্ব নেয়া হয়েছে। শনিবার বিকালে পাবলিক মাঠের মঞ্চে মুক্ত বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে কৃষক-শ্রমীক জনতার সম্প্রীতির ঐতিহাসিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,পটুয়াখালী জেলা জামায়াতের আমির, অধ্যক্ষ শাহআলম, এ্যাড মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিমকোর্টের সহকরাী এটোর্নিজেনারেল, এ্যাড আবুল কাসেম, অধ্যক্ষ খালিদ মাহমুদ, উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!