সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলী বকুলনেছা মহিলা কলেজের সভাপতি হলেন আইনজীবি তৌহিদ

আমতলী বকুলনেছা মহিলা কলেজের সভাপতি হলেন আইনজীবি তৌহিদ

আমতলী প্রতিনিধিঃ দক্ষিণাঞ্চলের নারী জাগরনের একমাত্র বিদ্যাপীঠ বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের সভাপতি হলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাড. তৌহিদুল ইসলাম। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পত্রে তাকে কলেজের সভাপতি করা হয়।

জানাগেছে, গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতন হলে জাতীয় বিশ্ববিদ্যালয় সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি ভেঙ্গে দেয়। পরে এডহক কমিটি গঠনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ দেন। ওই নোটিশ মোতাবেক দক্ষিনা লের নারী জাগরনের একমাত্র বিদ্যাপীঠ বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ ফেরদৌসি আক্তার আমতলী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও ঢাকা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাড তৌহিদুল ইসলামকে সভাপতি করে দেয়ার প্রস্তাব দেন। তার প্রস্তাব অনুসারে বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এএসএম আমানুন্নাহ’র নির্দেশ মোতাবেক কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পত্রে তাকে কলেজের সভাপতি করেছেন। এমন বরেন্য ব্যক্তিকে কলেজ কমিটির সভাপতি করার কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবদের মাঝে আনন্দের বন্যা বইছে।

আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ ফেরদৌসি আক্তার বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক যোগ্য ব্যক্তিকে কলেজ কমিটির সভাপতি করে দেয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

নবগঠিত কলেজ কমিটির সভাপতি জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাড. তৌহিদুল ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠান হলো মানুষ গড়ার কারিগড়। আশ করি দক্ষিণাঞ্চলের নারী জাগরনের এক মাত্র বিদ্যাপীঠ বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজটি শিক্ষার দিক থেকে আমুল পরিবর্তন আনতে চেষ্টা করবো।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!