আমতলীতে খাল নেই, পাঁচ কপাটের স্লুইজের টেন্ডার, বন্ধের দাবীতে মা’নব’ব’ন্ধ’ন | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন
আমতলীতে খাল নেই, পাঁচ কপাটের স্লুইজের টেন্ডার, বন্ধের দাবীতে মা’নব’ব’ন্ধ’ন

আমতলীতে খাল নেই, পাঁচ কপাটের স্লুইজের টেন্ডার, বন্ধের দাবীতে মা’নব’ব’ন্ধ’ন

আমতলী প্রতিনিধিঃ খাল নেই, কিন্তু বরগুনা পানি উন্নয়ন বোর্ড লোচা মরা খালে পাঁচ কপাটের স্লুইজের টেন্ডার করেছে। লোচা খালে স্লুইজ গেট নির্মাণ করা হলে অন্তত ওই এলাকার অন্তত পাঁচ শতাধিক পরিবার তাদের পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে। দ্রুত স্লুইজ গেট অনাত্র সরিয়ে নির্মাণের দাবী জানিয়েছেন তারা। এ স্লুইজের নির্মাণ কাজ বন্ধের দাবীতে সোমবার সকালে লোচা গ্রামে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে অন্তত পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, লোচা খালে স্লুইজগেট নির্মাণের প্রয়োজন নেই। ওই স্লুইজ অনাত্র সরিয়ে নেয়ার জন্য বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে অবহিত করেছি।

জানাগেছে, আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়ন ও পৌরসভার মধ্য দিয়ে লোচা খাল। ওই খালের একাংশে অন্তত এক’শ বছর আগে পানি উন্নয়ন বোর্ড বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করে। বাঁধ নির্মাণ করায় খাল ভরাট হয়ে গেছে। ওই খালের মধ্যে অন্তত পাঁচ শতাধিক পরিবার বাসাবাড়ী নির্মাণ করে বসবাস করছেন। ওই খালের তেমন চিহৃ নেই। কিন্তু বরগুনা পানি উন্নয়ন বোর্ড ওই খালে পাঁচ কপাটের স্লুইজ নির্মাণের টেন্ডার কাজ সম্পন্ন হয়েছে। অল্প দিনের মধ্যে স্লুইজ নির্মাণ কাজ শুরু হবে। স্থানীয়দের অভিযোগ লোচা খালের এলাকার মানুষের সঙ্গে কোন আলোচনা না করেই বরগুনা পানি উন্নয়ন বোর্ড পাঁচ কপাটের স্লুইজ নির্মাণ কাজের প্রাক্কলন তৈরি করে টেন্ডার দিয়েছেন। তাদের আরো অভিযোগ শত বছর আগে খাল ভরাট হয়ে গেছে। খালের মধ্যে অন্তত পাচ শতাধিক পরিবার বাস বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। দ্রæত এ খালের স্লুইজ নির্মাণ বন্ধ করে পার্শবতী উৎসীতলা প্রবাহমান খালে পাঁচ কপাটের স্লুইজ নির্মাণের দাবী জানিয়েছেন তারা। লোচা মরা খালের স্লুইজ গেট নির্মাণ বন্ধের দাবীতে সোমবার লোচাগ্রামে এলাকাবাসী মানববন্ধন করেছেন। কাউন্সিলর জিএম মুছার সভাপতিত্বে ঘন্টাব্যপী মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ফখর উদ্দিন ফকু, নাশির উদ্দিন হাওলাদার, মোঃ আউয়াল গাজী, শিউলী বেগম, মোসাঃ বেগম ও রেনু আক্তার।

মানববন্ধনে বক্তারা বলেন, ১০০ বছর আগে লোচা খালের মাথায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। এরপর থেকে ওই খাল ভরাট হয়ে গেছে। খালের মধ্যে অন্তত পাঁচ শতাধিক পরিবার বাসাবাড়ী নির্মাণ করে বসবাস করে আসছেন। ওই খালের ১০০ গজ দুরে উৎসীতলা প্রবাহমান খাল রয়েছে। ওই খালে এক কপাটের স্লুইজ রয়েছে। লোচা খালে স্লুইজ নির্মাণ বন্ধ ও উৎসীতলা খাল সংস্কারের দাবী জানিয়েছেন তারা।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব বলেন, বিষয়টি আমি জেনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!