আমতলীতে ইউপি সদস্যের বাড়ীতে ডা’কা’তি টাকা ও স্বর্নালংকার লু-ট | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে ইউপি সদস্যের বাড়ীতে ডা’কা’তি টাকা ও স্বর্নালংকার লু-ট

আমতলীতে ইউপি সদস্যের বাড়ীতে ডা’কা’তি টাকা ও স্বর্নালংকার লু-ট

আমতলী প্রতিনিধিঃ পরিবারের সকল সদস্যকে বেঁধে হলদিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ কামরুল হাসান সেতু মল্লিকের ঘরের নগদ চার লক্ষ ৪৮ হাজার টাকা ও ১০ ভরি স্বর্নালংকার লুট করে নিয়েছে ডাকাত চক্র। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের টেপুড়া গ্রামে শুক্রবার দিবাগত রাতে।

জানাগেছে, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ কামরুল হাসান সেতু মল্লিকের বাড়ীতে শুক্রবার দিবাগত গভীর রাতে মুখোশধারী ১২-১৫ জনের ডাকাতদল ঘরের পিছনের টিনের বেড়া কেটে প্রবেশ করে। তারা পরিবারের সকল সদস্যকে বেঁধে ফেলে। পরে ঘরে থাকা চার লক্ষ ৪৮ হাজার টাকা, ১০ ভরি স্বর্নালংকার ও ছয়টি মোবাইল ফোন নিয়েছে বলে দাবী করেন ইউপি সদস্য সেতু মল্লিক। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

ইউপি সদস্য কামরুল হাসান সেতু মল্লিক অভিযোগ করে বলেন, ডাকাতদল ঘরের পিঠনেরর টিনের বেড়া কেটে প্রবেশ করে। পরে পরিবারের সকল সদস্যকে বেঁধে ঘরে থাকা নগদ ৪ লক্ষ ৪৮ হাজার টাকা, ১০ ভরি স্বর্নালংকার ও ছয়টি মোবাইল ফোন নিয়ে গেছে। তিনি আরো বলেন, ডাকাতদলের সদস্যরা ছিল মুখোশধারী।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!