কলাপাড়ায় ৯ দফা দাবিতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ রোববার | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়ায় ৯ দফা দাবিতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ রোববার

কলাপাড়ায় ৯ দফা দাবিতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ রোববার

মাইনুদ্দিন আল আতিকঃ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অর্জিত বিজয় রক্ষা, দেশবিরোধী সকল ষড়যন্ত্র, দুর্নীতি, সন্ত্রাস, অবৈধ দখল, চাঁদাবাজি ও নৈরাজ্যসহ সকল বৈষম্য দূরীকরণ ও ভোটাধিকার রক্ষার্থে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিসহ ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কলাপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ হচ্ছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলা প্রশাসন খেলার মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম উপস্থিত থাকবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলনের পটুয়াখালী জেলা সহ-সভাপতি মাও. কাজী গোলাম সরোয়ার ও হাওলাদার মো. সেলিম মিয়া, সেক্রেটারি মাও. মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এইচ এম আব্দুল হাকিম, সদস্য মাও. আব্দুর রহমান আব্বাসী, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুহা. রফিকুল ইসলাম রশিদী। এছাড়া উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব’র শিল্পীরা সংগীত পরিবেশন করবে।

সমাবেশ উপলক্ষে ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ চরমোনাই পীরের মুরিদরা উপজেলার বিভিন্ন এলাকায় দাওয়াতি কার্যক্রম চালাচ্ছেন। পাশাপাশি মাইকিং ও পোস্টারিং করা হচ্ছে। এতে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং কয়েকহাজার মানুষের উপস্থিতি আশা করছেন উপজেলা নেতৃবৃন্দ।

ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মুফতি হাবিবুর রহমান হাওলাদার বলেন, ‘আমাদের উপজেলার বিভিন্ন জায়গায় বিএনপি কর্তৃক মানুষ বৈষম্যের শিকার হচ্ছে। এই বৈষম্য দূরীকরণসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা এ সমাবেশের আয়োজন করেছি। আশা করছি আমাদের সাথে একাত্মতা পোষণ করে দল-মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করবে।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!