ভাষা ও সাহিত্যে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন শহিদুল ইসলাম | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা
ভাষা ও সাহিত্যে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন শহিদুল ইসলাম

ভাষা ও সাহিত্যে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন শহিদুল ইসলাম

মোয়াজ্জেম হোসেনঃ কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগীয় প্রধান, বরগুনা জেলার আমতলী উপজেলার চরকগাছিয়া গ্রামের মৃত: মোঃ আবদুস সত্তার মিয়ার পুত্র মোঃ শহিদুল ইসলাম (সোহেল) ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ এর অধীনে ইংরেজী ভাষা ও সাহিত্যে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। গত ২৮ সেপ্টেম্বর বিকাল ৫.৩০ মি. এ ভারতের কলকাতার হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনাল এ গ্রান্ড কনভোকেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভারত, নেপাল, শ্রীলংকা ও বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রের মোট ১৭ জন বিশিষ্টজনকে বিভিন্ন বিষয়ের উপরে সম্মান সূচক এ ডিগ্রি প্রদান করা হয়। অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ’র প্রতিনিধি এস.কে বনিক, মি. ড্রিম স্কিন, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। তার এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ, ড.মো. শহিদুল ইসলাম ডিগ্রি কলেজ কতৃপক্ষ এবং কলাপাড়ার শিক্ষক সংগঠন’র নেতৃবৃন্দ।

ড.মো.শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের সাবেক আইসিটি প্রভাষক ও মুসুল্লীয়াবাদ ফাজিল মাদ্রাসার প্রভাষক মো.এরশাদুল ইসলাম জানান, স্যার এর আগেও এ ধরনের সন্মাননা পেয়েছেন। তিনি কলাপাড়া, আমতলী, রাঙ্গাবালী এবং তালতলী উপজেলায় শিক্ষা বিস্তারে কাজ করে গেছেন। পটুয়াখালী এবং বরগুনা জেলায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন। তার এ প্রাপ্তিতে এই অঞ্চলের শিক্ষক পরিবার অত্যন্ত আনন্দিত।

মো.শহীদুল ইসলাম বলেন, এ ধরনের প্রাপ্তি যে কোন শিক্ষকের জন্য সন্মানের। আমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ কতৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সকলের কাছে দোয়া চাচ্ছি ভবিষ্যতে যাতে মানুষের সেবায় কাজ করে যেতে পারি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!