আমতলীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১ দফা দাবিতে মা’নব’বন্ধ’ন ও স্মারকলিপি প্রদান | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১ দফা দাবিতে মা’নব’বন্ধ’ন ও স্মারকলিপি প্রদান

আমতলীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১ দফা দাবিতে মা’নব’বন্ধ’ন ও স্মারকলিপি প্রদান

আমতলী প্রতিনিধিঃ দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে বরগুনার আমতলীতে মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বুধবার বিকেলে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে আমতলী উপজেলা দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় কমিটির আহবায়ক মো. জাকির হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. রবিউল আলম, সাধারণ সম্পাদক একেএম জিল্লুর রহমান, সহকারি শিক্ষক আবুল কালাম, লোকমান হাকিম,রাসেল,বশির উদ্দিন প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিলি প্রদান করা হয় ।

মানববন্ধনে উপস্থিত শিক্ষকরা সহকারী শিক্ষকদের জীবনমান উন্নত ও মর্যাদাসম্পন্ন করতে দশম গ্রেড বাস্তবায়নে বিভিন্ন ধরনের যুক্তি তুলে ধরেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে দশম গ্রেড বাস্তবায়নের জোর দাবি জানান।

বক্তারা বলেন, অন্তরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনুস একজন কোমল হৃদয়ের মানুষ, আশা করি তিনি আমাদের এ দাবী অবিলম্বে পূরণ করবেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!