গলাচিপায় অনেক প্রতীক্ষার পরে অন্তরা-রিপনের বিয়ে | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
গলাচিপায় অনেক প্রতীক্ষার পরে অন্তরা-রিপনের বিয়ে

গলাচিপায় অনেক প্রতীক্ষার পরে অন্তরা-রিপনের বিয়ে

গলাচিপা প্রতিনিধিঃ গলাচিপায় দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বিয়ে করলেন রিপন চন্দ্র বিশ্বাস (৩৮) ও অন্তরা রানী শীল (২২) নামের দম্পতি। পটুয়াখালী বিজ্ঞ নোটারী পাবলিক কার্যালয়ে দুজনের সম্মত্তিতে এ্যাফিডেভিটের মাধ্যমে এ বিবাহ সম্পন্ন হয়। রিপন চন্দ্র বিশ্বাস হচ্ছেন গলাচিপা পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড সাগরদী রোডের তপন চন্দ্র বিশ্বাস এর ছেলে ও পৌরসভার প্যানেল মেয়র সুশীল চন্দ্র বিশ্বাসের ভাইয়ের ছেলে। আর অন্তরা রানী শীল হচ্ছেন উপজেলার আমখোলা ইউনিয়নের আমখোলা গ্রামের কৃষ্ণ চন্দ্র শীল এর মেয়ে। অন্তরা রানী শীল বরিশাল সরকারি বিএম কলেজে অধ্যয়নরত আছে। জানা যায়, গলাচিপা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এ্যাডভোকেট অরুন ভূইয়ার ছেলে অনুপম ভূইয়ার বাসায় অনসন করতে আসা অন্তরা প্রায় ২০ দিন অনসন করেন। রিপন বিশ্বাস প্রতিদিন সেখানে যাওয়া আসা করত এবং অন্তরার খোজ খবর ও খাওয়া দাওয়ার ব্যবস্থা সহ নিরাপত্তার কাজ করত। পরবর্তীতে তাদের মাঝে ভাল লাগার সৃষ্টি হয়। ভাল লাগা থেকে তাদের মধ্যে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক তৈরি হয়। দীর্ঘ দিন পর্যন্ত তাদের এই ভালবাসাকে পূর্ণতা দেওয়ার লক্ষ্যে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। পরে তারা নোটারীর মাধ্যমে এবং হিন্দু শাস্ত্র মতে শাখা সিঁদুর পড়িয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে এর আগেও রিপন বিশ্বাস বিবাহ করেছিলেন। কিন্তু তারপরেও অন্তরাকে ভালবেসে ফেলেন এবং তাকে বিবাহ করেন।

এ বিষয়ে রিপন চন্দ্র বিশ্বাস বলেন, অন্তরা অনেক দিন ধরে অনশন করে আসছিল। কিন্তু ওর দুরবস্থা দেখে মানবিক দিক বিবেচনা করে জেনে শুনেই তাকে বিবাহ করে আমার ঘরে নিয়ে এসেছি।

এ বিষয়ে অন্তরা রানী শীল বলেন, আমি একজন প্রতারক মানুষের পিছনে ছুটছিলাম। কিন্তু রিপন আমাকে অনেক সহযোগিতা করেছে। আসলেই সে একজন ভাল মনের মানুষ। সে আমাকে প্রতিশ্রুতি দেয়ায় আমি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। শুনেছি তার আরও দুজন স্ত্রী আছে। রিপন তাদেরকে ডিভোর্স দিয়েছে। স্ত্রী হিসেবে আমাকেই স্বীকৃতি দিয়েছে। কিন্তু এতে আমার কোন সমস্যা নাই। আশা করি তাদের সাথে মিলেমিশে থাকতে পারব। এ বিষয়ে রিপনের বাবা তপন চন্দ্র বিশ্বাস বলেন, আমার ছেলে অন্তরা রানী শীলকে বিবাহ করেছে। আমরা তাকে মেনে নিয়েছি। আমরা খুশি।

অন্তরা রানী শীলের বাবা কৃষ্ণ চন্দ্র শীল বলেন, আমার মেয়ের বিবাহ হয়েছে রিপন বিশ্বাসের সাথে। মেয়ের সুখই আমাদের সুখ।

গলাচিপা কালিবাড়ি কমিটির সভাপতি বাবু দিলীপ বণিক বলেন, আসলেই আমরা আনন্দিত যে রিপন অসহায় মেয়েটাকে বিবাহ করেছে। গলাচিপা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র কলামিস্ট মু. খালিদ হোসেন মিল্টন বলেন, রিপনকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এ রকম একটি ভাল সিদ্ধান্ত নেয়ার জন্য।

এ বিষয়ে গলাচিপা পৌরসভার সাবেক পৌর মেয়র আহসানুল হক তুহিন বলেন, গলাচিপা পৌরসভার পক্ষ থেকে রিপনকে অভিনন্দন। গলাচিপা কালিবাড়ির পুরোহিত বাসুদেব চক্রবর্তী বলেন, লগ্ন দেখেই এ বিবাহ সম্পন্ন করেছি। তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় এই কামনা ভগবানের কাছে করি।

এ বিষয়ে ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুমন ও ওয়ার্ড আ’লীগ নেতা এবং ৩ বার নির্বাচিত সাবেক কাউন্সিলর আবুল বশার প্যাদা, ওয়ার্ড আ’লীগের সভানেত্রী মাহামুদা বেগম রিপন ও অন্তরাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!