আমতলীতে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
আমতলীতে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

আমতলীতে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা।

সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্নাঢ্য র‌্যালী বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এতে সভাপতিত্ব করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হুসাইনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সোহাগ মিয়া, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ওয়্যার হাউস পরিদর্শক মোঃ হানিফ, সিপিপির উপজেলা টিম লিডার আব্দুল ওহাব মিয়া, ইউনিট টিম লিডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার হোসেন ফকির, ফজলুর রহমান খলিফা, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, প্রেসক্লাব সা্েবক সভাপতি মোঃ রেজাউল করিম বাদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক ইনজামুল হক আবিদ, লাভলী আক্তার ও ইয়থ ফোরামের আহবায়ক সুপ্তি প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!