শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
বানারীপাড়ায় যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ৪ নেতা-কর্মী গ্রে’ফ’তা’র

বানারীপাড়ায় যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ৪ নেতা-কর্মী গ্রে’ফ’তা’র

মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়াঃ বানারীপাড়ায় আওয়ামীলীগের সুহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ৪ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে বানারীপাড়া থানা পুলিশ।১৩ সেপ্টেম্বর রবিবার দুপুরে থানা পুলিশের অভিযানে বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজার থেকে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মনির খান ও চাখার ফজলুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা মো: জিয়া উদ্দীন ছিরনকে এবং উপজেলার চাখার থেকে সাবেক উপজেলা জাসদ নেতা কবির হত্যা মামলার অন্যতম আসামী ও সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস ছালাম ওরফে গাছ ছালামের ছেলে একই হত্যা মামলার আসামী চাখার ফজলুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শিয়াবুল ইসলাম ফিরোজ ও যুবলীগ কর্মী জামিল হোসেন অপুকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে ওসির দায়িত্বে থাকা বানারীপাড়া থানার ওসি (তদন্ত) মো: মমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মনির ও ছিরন উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপি নেতা মাসুম মৃধার দায়েরকৃত ইটভাটা ভাংচুর, চাদাবাজি ও লুটপাট মামলায় এবং ফিরোজ ও অপুকে সাবেক বিএনপি নেতা আনিচ মৃধার দায়েরকৃত ভাংচুর, লুটপাট মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে। ওইদিন বিকেলে গ্রেফতারকৃত চার আসামীকে বরিশাল কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!