আমতলীতে ২৪০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
আমতলীতে ২৪০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

আমতলীতে ২৪০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী বাজার এলাকা থেকে দুই’শ ৪০ পিস ইয়াবাসহ মাদক  বিক্রেতা আবদুস ছালাম গাজীকে গ্রেফতার করেছে বরগুনা ডিবি পুলিশ। এ ঘটনায় শনিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আমতলী থানায় মামলা হয়েছে। ঘটনা ঘটেছে শুক্রবার রাতে।
পুলিশ সুত্র জানাগেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ারী গ্রামের ইসমাইল গাজীর ছেলে আবদুল ছালাম গাজী দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিল। শুক্রবার রাতে ছালাম খেকুয়ারী বাজারে ইয়াবা বিক্রি করতেছিল। গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা ডিবি পুলিশের ওসি হারুন অর রশিদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে ইয়াবা বিক্রিরত অবস্থায় গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। এ সময় তার শরীর তল্লাশী করে দুই’শ ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় শনিবার দুপুরে ডিবি পুলিশের এসআই শাখাওয়াত হোসেন বাদী হয়ে আবদুস ছালামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আমতলী থানায় মামলা করেছে। ওইদিন দুপুরেই তাকে আমতলী থানায় সোপর্দ করা হয়।
বরগুনা ডিবি পুলিশের ওসি হারুন অর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবদুস ছালাম গাজীকে গ্রেফতার করেছি। এ সময় তার শরীর তল্লাশী করে দুই’শ ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, মাদক বিক্রেতা আবদুস ছালাম গাজীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!