বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

উত্তম কুমার, বাউফলঃ বিল্পবী ছাত্র-জনতা অভ্যথানের মধ্যদিয়ে শত শত প্রাণের বিনিময়ে সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদা ও শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনের প্রত্যাশা পূরনে বাউফল উপজেলা প্রশাসনের প্রশ্নবিদ্ধ ভূমিকা এবং আগামীতে সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সেক্টরে প্রয়োজনীয় সংস্কারের আহবানে বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্ধোলনেরউদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পাতিবার (১৭ অক্টোবর) বেলা ১১ টার দিকে বাউফল সরকারি কলেজ প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপজেলায় বিভিন্ন অনিয়ম ও সংস্কারসহ ১৩ দফা দাবি নিয়ে সাংবাদিকদের সামনে লিখিত ভাবে উপস্থাপন করেন, বাউফল উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুনতাসির তাসরিপ ও ফাতিমা জাহান ছামিয়া।

তারা বলেন, যে কারনে ছাত্র-জনতা বুকের রক্ত দিয়ে দেশ পূনরায় স্বাধীন করেছে তা এখনো পরিবর্তন হয়নি। আগের নিয়মে বিভিন্ন অফিসের কার্যক্রম পরিচালিত হচ্ছে।বাউফল হাসপাতালের করুন দশা। মাদক কারবারি ও কিশোর গ্যাংদের তালিকা করে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।পল্লী বিদ্যুৎতের ভূতের বিল বন্ধ করতে হবে। চাঁদাবাজ থেকে শুরু করে বাউফল উপজেলায় যত অন্যায়-অনিয়ম আছেতা আগামী ৭দিনের মধ্যে বন্ধ করার প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন। কোন অন্যায় অনিয়ম করতে দেওয়া যাবে না। ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ের জন্য বাউফল সরকারি কলেজসহ উপজেলার সকল কলেজগুলোতে ছাত্র সংমদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এ দাবিগুলো না মানলেপ্রয়োজনে ছাত্র-জনতা আবার রাজপথে আন্দোলন করবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!