বানারীপাড়ায় ভূমি কর্মকর্তার উপর হামলাকারী ভূমিদস্যু ও আ’লীগ ক্যাডার মোজাম্মেল গ্রে’ফ’তার | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
বানারীপাড়ায় ভূমি কর্মকর্তার উপর হামলাকারী ভূমিদস্যু ও আ’লীগ ক্যাডার মোজাম্মেল গ্রে’ফ’তার

বানারীপাড়ায় ভূমি কর্মকর্তার উপর হামলাকারী ভূমিদস্যু ও আ’লীগ ক্যাডার মোজাম্মেল গ্রে’ফ’তার

মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়াঃ বানারীপাড়ায় ভূমি কর্মকর্তার উপর হামলাকারী ভূমিদস্যু ও আ’লীগ ক্যাডার ডিস মোজাম্মেলকে গ্রেফতার করেছে বানারীপাড়া থানা পুলিশ। ১৮ অক্টোবর শুক্রবার দুপুর দুই’টার সময় উপজেলার রাজ্জাকপুরের খালাসীবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। উল্লেক্ষ্যযে,গত ১৪ অক্টোবর সকালে বানারীপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাবু বিমল চন্দ্র’র কাছে শ্মশানের জমি বাগান বাড়ি দেখিয়ে দাখিলা কাটতে আসলে শ্মশানের জমি হওয়ায তিনি দাখিলা কাটতে অপারগতার কথা জানালে মোজাম্মেল তার সাথে থাকা লোকজন নিয়ে ওই ভূমির কর্মকর্তার ওপর হামলা করে ও খুন-জখমের ভয় ভীতি দেখায়।১৫ অক্টোবর ওই ভুমি কর্মকর্তা বিমল চন্দ্র বাদী হয়ে মোজাম্মেলকে নামধারী ও ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন।

ভুমি দস্যু ও আওয়ামীলীগ ক্যাডার মোজাম্মেলের বিরুদ্ধে ভূমিদস্যুতা, নারী কেলেঙ্কারী সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে ওসির দায়িত্বে থাকা বানারীপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ মমিনুল ইসলাম জানান,সরকারি কাজে বাধা ও হামলা মামলার আসামি মোজাম্মেলকে ওইদিন বিকেলে বরিশাল কোড হাজতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!