বাউফলে জামায়াত নেতার দাড়ি ছিড়ে নিয়েছে ছাত্রদল; প্রতিবাদে বি-ক্ষোভ | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
বাউফলে জামায়াত নেতার দাড়ি ছিড়ে নিয়েছে ছাত্রদল; প্রতিবাদে বি-ক্ষোভ

বাউফলে জামায়াত নেতার দাড়ি ছিড়ে নিয়েছে ছাত্রদল; প্রতিবাদে বি-ক্ষোভ

উত্তম কুমার, বাউফলঃ বাউফলে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র দুই সদস্য ও এক সমর্থককে পিটিয়ে আহত করা হয়েছে। ওই সময় এক সদস্যের মাথার পাগড়ী ও মুখের দাড়িও ছিড়ে নিয়েছে হামলাকারীরা। শনিবার বেলা ১১ টায় উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমীরাবাদ বাজারে এঘটনাটি ঘটেছে। আহত সূত্রে জানায় গত শুক্রবার পবিত্র জুম্মায় মাওলানা মনিরুজ্জামান ওজিবুল্লাহ বাংলাদেশ জামায়েত ইসলামী একটি ইসলামিক দল এবং তার গুরুত্ব নিয়ে নারায়ানপাশা জামে মসজিদে আলোচনা করেন। ওই সময় কনকদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের ছেলে রাসেল তাকে আলোচনা করতে বাঁধা দেন। বিষয়টি মসজিদে সমাপ্তি ঘটে। কিন্তু ওই একই বিষয় নিয়ে সকাল শনিবার সকাল ১১টায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিরাজ ও রাসেলের নেদৃত্বে ২০/২৫ জনের একটি সঙ্গবদ্ধ দল আমীরাবাদ বাজারে জামায়াতের সদস্য ওজিবুল্লাহ, মো. নাঈম আবদুল্লাহ ও আলআমীন কে একসাথে পেয়ে তাদের উপর হামলা করে এবং দফায় দফায় পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তী করেন। জরুরী বিভাগের ডাক্তার জানান, আহত তিনজনের মধ্যে আল আমীনের অবস্থা আশংকাজনক। মো. আবদুল্লাহ জানান, তার বৃদ্ধা মা প্রাণ ভিক্ষা চেয়ে তাকে ছাড়িয়ে আনেন এই শর্তে যে, তিনি আর কোনদিন জামায়াত ইসলামী সংগঠনের সাথে জড়িত হবেন না।

অভিযোগের বিষয়ে মিরাজের সাথে তার মুঠফোনে(০১৭১০২৯৬৬২৪) যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!