শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় ৬০ বছর পূর্বে রেকর্ডীয় সম্পত্তিতে সরকারি কৃষি অফিসের গােডাউন স্থাপন

গলাচিপায় ৬০ বছর পূর্বে রেকর্ডীয় সম্পত্তিতে সরকারি কৃষি অফিসের গােডাউন স্থাপন

সঞ্জিব দাস,গলাচিপাঃ প্রায় আনুমানিক ৬০ বছর পূর্বে গলাচিপায় কৃষি অফিসের সরকারি ঔষধ রাখার জন্য ব্যাক্তি মালিকানাধীন রেকর্ডীয় জায়গায় গোডাউন স্থাপনের অভিযোগ উঠেছে। অনেক বছর ধরে গোডাউনটি সংস্কার না করায় বর্তমানে পরিত্যক্ত ও জীর্ণশীর্ণ অবস্থায় পরে আছে। গলাচিপা পৌরসভার ৮নং ওয়ার্ডের বড় সাহা বাড়ীর নির্জন সাহা কৃষি অফিসের সরকারি ঔষধ রাখার জন্য তৈরিকৃত গোডাউন স্থাপনের জায়গায়টি পৈতৃক রেকর্ডীয় মালিক হিসেবে অভিযোগ তুলেছেন এবং কৃষি অফিসের নিজস্ব জায়গায় স্থানান্তরের দাবি জানান।

মৃতঃ নিতাই সাহার পুত্র নির্জন সাহা জানাযায়, জে, এল নং ১০৮, এস, এ খতিয়ান নং ৪৬৮ ও ৫৭১, যার দাগ নং ১৫১৮ আমার পৈতৃক রেকর্ডীয় জায়গায় কৃষি অফিসের গোডাউন নির্মাণ করা হয়। কিন্তু তারই পূর্ব পাশে ৪৮২ নং খতিয়ানের ১৫১৯ নং দাগের ৩০ শতাংশ কৃষি অফিসের নিজস্ব ক্রয়কৃত জমির অধিকাংশ দখল হয়ে আছে। ভুলবশত আমাদের পৈতৃক জমিতে কৃষি অফিসের সরকারি ঔষধ রাখার জন্য গোডাউন নির্মাণ করেছে। আমরা আমাদের পৈতৃক রেকর্ডীয় জমির খাজনা পরিশোধ করে আসছি, এতে আমাদের অপূরণীয় আর্থিক ক্ষতি হয়েছে। উক্ত জায়গার ক্ষতিপূরণ সহ গোডাউনটি অনতিবিলম্ব স্থানান্তর করে আমাদের জায়গা বুঝিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে জোর অনুরোধ করছি।

উপজেলা কৃষি অফিস আরজু আক্তার জানান, আমরা প্রতি বছর গোডাউন স্থাপিত জমির খাজনা পরিশোধ করছি। এছাড়া, দীর্ঘ বছর আগে গোডাউনটি উক্ত জায়গায় নির্মাণ করা হয়েছে আর নির্মাণাধীন গোডাউনটি আমাদের নিজস্ব জায়গায়। আপনারা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর আবেদন করুন, আমি বিষয়টি বিশেষ বিবেচনায় নিবো।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!