১৬ বছর পরে আমতলীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
১৬ বছর পরে আমতলীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে

১৬ বছর পরে আমতলীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে

আমতলী প্রতিনিধিঃ ১৬ বছর পরে আমতলী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার আমতলী পৌর শহরের চৌরাস্তায় রোজ গার্ডেন কমিউনিটি সেন্টারে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

জানাগেছে, ২০০৮ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতার আসার পর থেকে আমতলী উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায়। আওয়ামীলীগ ও পুলিশি হয়রানীর ভয়ে তারা প্রকাশ্যে মিটিং মিছিল করতে পারেনি। ১৬ বছর পরে আমতলী উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রকাশ্যে কর্মী সম্মেলন করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমতলী উপজেলা শাখার আমিন মাওলানা মুহাম্মদ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মসলিসে শুরা সদস্য মাওলানা একেএম ফখরুদ্দিন খাঁন রাযী। বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা আমির অধ্যাপক মাওলানা মহিব্বুল্লাহ হারুন, তালতলী উপজেলা আমিন মাওলানা আব্দুল মান্নান, নায়েবে আমির ডাঃ নাজমুল হাসান, মোঃ আসাদুজ্জামান আল মামুন।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আব্দুল মালেকের সঞ্চালনায় কর্মী সম্মেলন বক্তব্য রাখেন, বরগুনা জেলা শিবির সভাপতি সুমন আব্দুল্লাহ, সাইফুল ইসলাম সোহাগ, উপজেলা শিবির সভাপতি ঈশা, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা আবু জাফর ও কবির হোসেন প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!