চাঁ-দাবা-জি মা’ম-লায় জামিন সহ ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীর ভাই | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়
চাঁ-দাবা-জি মা’ম-লায় জামিন সহ ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীর ভাই

চাঁ-দাবা-জি মা’ম-লায় জামিন সহ ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীর ভাই

বিশেষ প্রতিবেদকঃ মহিপুর থানার ৫০ লক্ষ টাকার চাঁদাবাজি মামলায় কোন কারাবাস ছাড়াই জামিন সহ ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন সাবেক ত্রান প্রতিমন্ত্রী মো. মহিব্বুর রহমান’র জ্যেষ্ঠ ভ্রাতা, ফ্রেশ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান। কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত আশীষ রায়ের আদালত থেকে তিঁনি স্বেচ্ছায় আত্মসমর্পন করার পর আদালত পুলিশ রিপোর্ট পর্যন্ত তাঁর জামিন সহ ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে জনসমাগম এড়িয়ে আদালতের আইনজীবী সহকারীদের চালাচলের পথ দিয়ে এজলাস কক্ষে প্রবেশ করে আসামীর ডকে দাড়ান ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান। এসময় বিএনপি’র জ্যেষ্ঠ ক’জন আইনজীবী তাঁকে সন্মানিত লোক বলে আদালতকে অবহিত করেন। পরে তাঁর নিযুক্তীয় কৌশুলী জামিন সহ ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি লাভের পৃথক আবেদনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শোনেন। এবং শুনানী শেষে আদালত তৌহীদুর রহমানের উভয় আবেদন মঞ্জুর করেন।

এদিকে মামলার বাদী এসএম সিদ্দিকুর রহমান বাবু আদালতের এ আদেশে সংক্ষুব্দ হয়ে গনমাধ্যমকে বলেন, ’সব ম্যানেজ করেই তিঁনি জামিন নিয়েছেন বলে আজ শুনলাম। আদালতের আদেশের সহিমোহর সংগ্রহে আবেদন করেছি। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো।’

এর আগে ১৫ অক্টোবর ২০২৪ এসএম সিদ্দিকুর রহমান কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সাবেক ত্রান প্রতিমন্ত্রী মো. মহিব্বুর রহমান, তাঁর দুই ভাই সহ ৩০ জনের নামে পেনাল কোডের ১৪৩/৪৪৭/৩২৩/৩৮৫/৩৮৭/১১৪/৫০৬ (খ) ধারায় নালিশী মামলা দায়ের করেন। আদালত বাদীর নালিশী মামলা আমলে নিয়ে ওসি, মহিপুর থানাকে এজাহার গন্যের নির্দেশ দেন। মামলায় আরও অজ্ঞাত ২০/৩০ জন আসামী রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!