বানারীপাড়ায় মৎস্য দপ্তরের পর সহকারী কমিশনার (ভূমি)’র উপর জেলেদের হা-ম-লা | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
বানারীপাড়ায় মৎস্য দপ্তরের পর সহকারী কমিশনার (ভূমি)’র উপর জেলেদের হা-ম-লা

বানারীপাড়ায় মৎস্য দপ্তরের পর সহকারী কমিশনার (ভূমি)’র উপর জেলেদের হা-ম-লা

মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়াঃ

বানারীপাড়ায় অসাধু জেলেরা বার বার অভিযান বোটে আক্রমন চালাচ্ছে।

২৯ অক্টোবর সহকারী কমিশনার ভূমি মুসতাহসিন তাসমিম রহমান অনিদ্র সন্ধ্যা নদীতে মোবাইল কোর্ট অভিযান চালান। এ সময় নয়াবাজার সংলগ্ন সন্ধ্যা নদীতে জেলেদের জাল দেখতে পেয়ে জাল তুলতে থাকে। এক পর্যায়ে চারপাশ থেকে জেলেরা তেরে আসে ও ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় মৎস নিধন অভিযানে থাকা ৩ জন স্টাফ আহত হয়। এরপর স্থান ত্যাগ করে অভিযান কার্যক্রম বন্ধ করে ফিরে আসে অভিযান দল। থানা পুলিশ তাদের ব্রাকে চলে যাওয়ায় একা হয়ে পড়ে মৎস্য দপ্তর। নিরাপত্তা জনিত কারনে সাময়িক বন্ধ রেখে সকালে পুনরায় শুরু হয় অভিযান। দিনের বিভিন্ন সময়েও অভিযানের থাকা কর্মকর্তা ও কর্মচারীদের উপর আক্রমণের চেষ্টা করে জেলেরা।

বানারীপাড়া মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ পরিকল্পনায় পরিচালিত মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেরা বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে জাল ফেললেও মৎস্য দপ্তরের চৌকস অফিসারের বুদ্ধিমত্তায় বিভিন্ন সময় ধরা পড়ছে প্রচুর জাল। ইতিমধ্যে ২ জনকে জেল ও ৩ জনকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা এবং আরো ৪ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একজন প্রতিবন্ধী জেলেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী জানান, কিছু অসাধু লোকজনের কার্যক্রমে বাধা গ্রস্থ হচ্ছে অভিযান কার্যক্রম। আমাদের স্টাফদের উপর বার বার হামলা হচ্ছে। তারপরও আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

জানাগেছে, বড় একটি সিন্ডিকেটের মাধ্যমে অভিযান কার্যক্রম বন্ধ করে মা ইলিশ শিকারই তাদের প্রধান উদ্দেশ্য। পুলিশ অভিযান ডিউটিতে অংশগ্রহণ করলেও তারাই নিরাপত্তা হীনতায় আছে বলে জানান।সিন্ডিকেটের তৎপরতায় মৎস্য কার্যক্রম ব্যাহত হচ্ছে দিনের পর দিন । নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি জানায় কিছু অসাধু লোক তাদের স্বার্থ হাসিল করতেই মৎস্য অফিসের স্টাফদের উপরে অভিযান চলাকালীন সময়ে হামলা করছে।উল্লেখ্য উপজেলা মৎস্য অফিসের উপর হামলার নেপথ্যে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখার দাবি সাধারণ জনগণের।জনমনে আরো প্রশ্ন আছে যে,মৎস অফিসের কোনো অবহেলা কি এমন কিছুর জন্য দায়ী নাকি কেউ সিন্ডিকেটের সাথে যোগাযোগের সম্পর্ক রেখে চলে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!