সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় দু’টি ব্যবসা প্রতিষ্ঠান পু-ড়ে ছাই

কলাপাড়ায় দু’টি ব্যবসা প্রতিষ্ঠান পু-ড়ে ছাই

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। শুক্রবার রাত ২ টার দিকে উপজেলার নীলগঞ্জ খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলো মো.জামাল মৃধা এবং মো.শামীম ঢ়াড়ী। এতে অন্ততঃ দশ লক্ষাধিক টাকা ক্ষতি হয়। দোকান দু’টি মুদি মনোহরী ছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা প্রাথমিকভাবে ধারনা করছেন।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মো.জামাল মৃধা জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি পুরো দোকান ঘরে আগুন জ্বলছে। তার ৫/৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে ।

অপর ব্যবসায়ী মো.অহিদুল জানান, সকালে দোকান খুলতে এসে দেখি লোকজনের ভীর, তবে আগুন কিভাবে লেগেছে তা কেউ বলতে পারছে না। ক্ষতিগ্রস্থ দোকান দু’টি পাশাপাশি ছিল।

কলাপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো.ইলিয়াস জানান, স্থানীয়দের কাছ থেকে তারা সংবাদ পেয়ে ঘটনাস্থায় যায়। প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনা হয় বলে তিনি জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!