সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

আমতলীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

আমতলী প্রতিনিধিঃ ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যের আলোকে বরগুনার আমতলীতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগর আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার মোঃ আযাদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ তারেক হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ঈসা।

বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল,পদ্মা সমবায় সমিতির সভাপতি মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।

সভায় এনজিও কর্মী, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সমবায়ীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!