তালতলীতে ইলিশ শিকারে বাঁধা দেয়ায় হা-ম’লা; মেরিন ফিসারিজ কর্মকর্তা ও পুলিশ সদস্য আ’হ’ত | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন
তালতলীতে ইলিশ শিকারে বাঁধা দেয়ায় হা-ম’লা; মেরিন ফিসারিজ কর্মকর্তা ও পুলিশ সদস্য আ’হ’ত

তালতলীতে ইলিশ শিকারে বাঁধা দেয়ায় হা-ম’লা; মেরিন ফিসারিজ কর্মকর্তা ও পুলিশ সদস্য আ’হ’ত

আমতলী প্রতিনিধিঃ পায়রা নদীতে ইলিশ শিকারে বাঁধা দেয়ায় জেলেরা তালতলী উপজেলা মেরিন ফিসারিজ অফিসার মোঃ মেহেদী হাসান ও পুলিশ সদস্যদের ওপর হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা মেরিন ফিসারিজ অফিসার মোঃ মেহেদী হাসান এমন অভিযোগ করেছে। এতে মেরিন ফিসারিজ অফিসার মোঃ মেহেদী হাসান ও আরিফ হোসেন নামের এক পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ঘটনা ঘটেছে শনিবার রাতে উপজেলার জয়ালভাঙ্গা এলাকায়।

জানাগেছে, ইলিশ সম্পদ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর মধ্য রাত পর্যন্ত ২২ দিন নদীতে ইলিশ শিকার, আহরণ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। শনিবার রাতে তালতলী উপজেলার জলায়ভাঙ্গা এলাকায় ইলিয়াস চৌকিদার, কামাল চৌকিদার ও আনোয়ার হাওলাদারসহ ২০-২৫ জন সঙ্গবদ্ধ জেলে পায়রা নদীতে ইলিশ শিকারে জাল ফেলে। খবর পেয়ে তালতলী উপজেলা মেরিন ফিসারিজ অফিসার মেহেদী হাসান ও পুলিশ সদস্যরা অভিযানে নামে। তাদের জাল তুলতে দেখে জেলেরা তীর থেকে তাদের ওপর ইটের টুকরা নিক্ষেপ করে। এতে উপজেলা মেরিন ফিসারিজ অফিসার মেহেদী হাসান ও আরিফ হোসেন নামের এক পুলিশ সদস্য আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে নৌবাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তারা নদী থেকে চারটি বেহেন্তি জাল জব্দ করে পুড়িয়ে ফেলেছে। যার আনুমানিক মুল্য ৪ লক্ষ টাকা।

তালতলী উপজেলা মেরিন ফিসারিজ অফিসার মোঃ মেহেদী হাসান বলেন, নদীতে অভিযান চালাতে গেলে জয়ালভাঙ্গা এলাকায় ২০-২৫ জন জেলের একটি সঙ্গবদ্ধ দল তীর থেকে আমাদের ট্রলারে ইট নিক্ষেপ করে। এতে আমি ও এক পুলিশ সদস্য আহত হয়েছে।

তালতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, তদন্ত শেষে উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তালতলী থানার ওসি মোঃ কালাম খাঁন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ উম্মে সালমা বলেন, পুলিশ ও নৌবাহিনীর লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!