মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
পতিত স্বৈরাচার এখনও দেশ বিরোধী ষ’ড়’য’ন্ত্র করছে-এবিএম মোশাররফ হোসেন

পতিত স্বৈরাচার এখনও দেশ বিরোধী ষ’ড়’য’ন্ত্র করছে-এবিএম মোশাররফ হোসেন

আপন নিউজ অফিসঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘ছাত্র জনতার আন্দোলনে পতিত স্বৈরাচার শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী এখনও দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ সশস্ত্র সন্ত্রাসী বাহিনী দেশের সাধারণ মানুষের রাতের ঘুম হারাম করেছিল। ১৬টি বছর বিএনপিসহ সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। মানুষের বাকস্বাধীনতা ছিল না। এখন মানুষ আবার স্বাধীনভাবে কথা বলা শুরু করেছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু নতুন করে ফ্যাসিস্ট হাসিনার প্রেতাত্মারা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’ এর থেকে সাবধান ও সতর্ক থাকার জন্য জনগণকে আহ্বান জানান তিনি।

শুক্রবার বিকেলে চাকামইয়া ইউনিয়নে নাসির উদ্দিন স্কুল এন্ড টেকনিক্যাল কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। এসময় আগামি সংসদ নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে ঐক্যবদ্ধ থেকে নেতাকর্মীদের মাঠ পর্যায়ে কাজ করার আহ্বান জানান তিনি।

চাকামইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন মানিক এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহসভাপতি জাফরুজ্জামান খোকন, মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, চাকামইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যুবনেতা মোঃ মজিবর রহমান, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হারুন হাওলাদার, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর হাওলাদার, মহিলা নেত্রী রুনা বেগম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাকামইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!