তালতলীতে চাচার গোপন অ-ঙ্গ ক-র্তণ | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
তালতলীতে চাচার গোপন অ-ঙ্গ ক-র্তণ

তালতলীতে চাচার গোপন অ-ঙ্গ ক-র্তণ

আমতলী প্রতিনিধিঃ চাচা কবির হোসেনের (৩৫) গোপন অঙ্গ ভাতিজি ধারালো অস্ত্র দিয়ে কেটে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত চাচাকে স্বজনরা উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে সোনাকাটা ইউনিয়নের সোকিনা গ্রামে।

জানাগেছে, উপজেলার সোনাকাটা ইউনিয়নের সোকিনা গ্রামের কবির হোসেন দীর্ঘদিন ধরে তার দুর সর্ম্পকের এক ভাতিজিকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু ভাতিজি চাচার এমন কু-প্রস্তাবে রাজি হয়নি। বৃহস্পতিবার রাতে চাচা ওই ভাতিজিতে ঘরে একা পেয়ে ধর্ষণ চেষ্টা চালায়। এ সময় ভাতিজি ধারালো অস্ত্র দিয়ে চাচার গোপন অঙ্গ কেটে দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে। শুক্রবার সকালে কবির হোসেনকে শেবাচিম হাসপাতালের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। কবির হোসেন দুই সন্তানের জনক।

ভাতিজি অভিযোগ করে বলেন, দুর সর্ম্পকের চাচা প্রায়ই আমাকে কু-প্রস্তাব দিয়ে আসছে। বৃহস্পতিবার রাতে আমাকে ঘরে একা পেয়ে ধর্ষণ চেষ্টা চালায়। এ সময় আমি ধারালো অস্ত্র দিয়ে তার গোপন অঙ্গ কেটে দিয়েছি।

চাচা কবির হোসেন বলেন, আমাকে জোরপুর্বক ধরে নিয়ে তিনজনে মিলে গোপন অঙ্গ কেটে দিয়েছে। আমি এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবী করছি।

তালতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ একেএম মনিরুল ইসলাম বলেন, আহত কবির হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, তার গোপন অঙ্গের বেশকিছু অংশ কেটে গেছে।

তালতলী থানার ওসি মোঃ কালাম খাঁন বলেন, খবর পেয়েছি। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!