আমতলীতে ভাবীকে ধ’র্ষ-ণে ব্যর্থ হয়ে তিনজনকে কু-পি’য়ে জ-খ’ম | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে ভাবীকে ধ’র্ষ-ণে ব্যর্থ হয়ে তিনজনকে কু-পি’য়ে জ-খ’ম

আমতলীতে ভাবীকে ধ’র্ষ-ণে ব্যর্থ হয়ে তিনজনকে কু-পি’য়ে জ-খ’ম

আমতলী প্রতিনিধিঃ ভাবী রাশিদা (৪৫) ধর্ষণে ব্যর্থ হয়ে দেবর শহীদুল ইসলাম তিনজনকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পায়ো গেছে। স্বজনরা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছেন। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার নাচনাপাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে।

জানাগেছে, উপজেলার নাচনাপাড়া গ্রামের শহীদুল ইসলাম তার বড় ভাবী রাশিদাতে গত ছয় মাস ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু তার কু-প্রস্তাবে ভাবী রাজি হয়নি। বৃহস্পতিবার রাতে ভাবীকে ঘরে একা পেয়ে শহীদুল ইসলাম ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ভাবী ডাক চিৎকার দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ভাবীকে শহীদুল ইসলাম দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে রক্ষায় তার ননদ রাজিয়া বেগম (৪৫) ও মেয়ে মেহেরুন নেছা (২১) এগিয়ে আসলে তাদেরও কুপিয়ে জখম করে। পরে দেবর শহীদুল ইসলাম পালিয়ে যায়। স্বজনরা দ্রæত তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আহত ভাবী অভিযোগ করে বলেন, দেবর শহিদুল ইসলাম গত ছয় মাস ধরে আমাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু আমি তার কথায় রাজি হয়নি। বৃহস্পতিবার রাতে আমাকে ঘরে একা পেয়ে দেবর শহীদুল ইসলাম ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় আমি ডাক চিৎকার দিলে আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আমাকে রক্ষায় আমার ননদ ও মেয়ে এগিয়ে আসলে তাদেরও কুপিয়ে জখম করেছে। আমি এ ঘটনার শাস্তি দাবী করছি।

অভিযুক্ত শহীদুল ইসলাম ভাবী, ভাইজি ও বোনকে কুপিয়ে জখমের কথা স্বীকার করে বলেন, আমি আমার ভাবীকে কুপ্রস্তাব দেয়নি। আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। তিনি আরো বলেন, তাদের হাত, মাথা ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!