কাউনিয়ায় জামায়েত ইসলামীর সুধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন
কাউনিয়ায় জামায়েত ইসলামীর সুধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কাউনিয়ায় জামায়েত ইসলামীর সুধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

জে এইচ সোহাগ, কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ

জামায়েত ইসলামী বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির কর্ম পরিষদ সদস্য ও রংপুর মহানগর জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা এ.টি.এম আজম খান বলেছেন এদেশের মানুষ রক্ত দিতে শিখেছে এদেশে আর দিনের ভোট রাতে হবেনা। ২০০৬ সালে আওয়ামীলীগের লগি বৈঠা দিয়ে  মানুষ হত্যার সমুচিত জবাব দিয়েছে ৫ আগষ্ট এদেশের সাধারণ মানুষ। আওয়ামী লীগের ২০১৪  এবং  ২০১৮ সালের নির্বাচনে  সাধারণ ভোটার ভোট দিতে পারেনি ভোট দিয়েছে পুলিশ ও প্রশাসন।  বিনা ভোটে এমপি নির্বাচিত হয়েছিল আওয়ামী লীগের ১৫৪ জন প্রার্থী। বাংলার মাটিতেই এমন ভোট আর হতে দেওয়া হবে না। জামায়াতে ইসলামী বাংলাদেশ এর কর্মীরা মৃত্যুর ভয় করে না দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য মতিউর রহমান নিজামী ফাঁসির দড়িতে চুমু দিয়ে মৃত্যু কে বরণ করে নিয়েছে।

কাউনিয়ার হারাগাছ ইউনিয়ন জামায়াতে ইসলামী বাংলাদেশ এর উদ্যোগে এক সুধী সমাবেশ ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার রাত ৮টায় নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয় মাঠে হারাগাছ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আতিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  রংপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মোঃ রায়হান সিরাজী,কাউনিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুস সালাম সরকার, সেক্রেটারী শেখ নজরুল ইসলাম, জামায়াতে ইসলামী হারাগাছ পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ আইনুল হক, ইসলামী ছাত্র শিবির রংপুর জেলা (উত্তর) শাখার সভাপতি হুসাইন আহমেদ প্রমূখ। পরে একতা যুব সংঘের উদ্যোগে রংপুর পায়রা সাংস্কৃতিক সংসদ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!