কলাপাড়ায় ছাত্রদল নেতা ও তার ভাই কে কু-পি-য়ে জ-খ’ম করার অভিযোগ | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়ায় ছাত্রদল নেতা ও তার ভাই কে কু-পি-য়ে জ-খ’ম করার অভিযোগ

কলাপাড়ায় ছাত্রদল নেতা ও তার ভাই কে কু-পি-য়ে জ-খ’ম করার অভিযোগ

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় বালিয়াতলী ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ তুহিন তালুকদার (২৪) ও তার বড় ভাই কৃষক মোঃ হামিম তালুকদার (২৮) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১০ নভেম্বর) বিকেল ৩ টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেবুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তি আহত মোঃ তুহিন তালুকদার বলেন, নিজদের জমিতে বেকু দিয়ে কাজ করি, কাজ করা বেকুটি লেবুপাড়া রাস্তায় আটকে পড়ে, খবর পেয়ে আমি ও আমার বড় ভাই রাস্তার উপরে যাই, তখন ইউনিয়ন শ্রমিকলীগ নেতা নাঈম তালুকদারের সাথে দেখা, তখন অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে রাস্তায় উঠেছিস কেন, দেখস নাই তোর বাপেরা ঢাকায় রাস্তায় সমাবেশ করছে, আমরা রাস্তায় উঠতাছি এসব বলে আমাদের উপর পূর্ব পরিকল্পিত ভাবে হামলা করে ইউনিয়ন শ্রমিকলীগ নেতা নাঈম তালুকদার, ইউনিয়ন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জসিম তালুকদার, চুন্নু তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাঈম তালুকদার সহ ১০/১২ জন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আমাদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে আমাদের প্রাণ রক্ষা পায়। পরে রক্তাক্ত অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে কলাপাড়া থানা ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে আহতদের খোঁজখবর নিতে ঘটনা দিন সন্ধ্যায় হাসপাতালে ছুটে যান উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সহ সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!