আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন | আপন নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল বর্নাঢ্য র‌্যালী ও সমাবেশ। সোমবার এ কর্মসুচী উদযাপন করা হয়। এ কর্মসুচীতে পাঁচ সহ¯্রাধীক বিএনপির নেতাকর্মী অংশ নেয়।

বেলা সাড়ে ১১ টায় আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ তুহিন মৃধার নেতৃত্বে বর্নাঢ্য র‌্যালী ডাক- বাংলোর প্রাঙ্গণ থেকে বের হয়। শান্তিপুর্ণভাবে র‌্যালীটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডাক-বাংলোর সামনে শেষ হয়। পরে ডাক-বাংলোর সামনে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান হিরুর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ তুমিন মৃধা। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম টারজানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. নুরুল ইসলাম শানু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. নাশির উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মকবুল আহম্মেদ খাঁন, সাধারণ সম্পাদক ববগুনা জেলা মুক্তিযোদ্ধা দল বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হামিম খাঁন, তোফাজ্জেল হোসেন, মাহবুব আলম মৃধা, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ জালাল আহম্মেদ খাঁন, উপজেলা বিএনপির সদস্য সৈয়দ আসাদুজ্জামান কাওসার, বীর মুক্তিযোদ্ধা এবিএম সিদ্দিকুর রহমান, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মোঃ মেহেদী হাসান রাকিব, উপজেলা ছাত্রদল সভাপতি শোয়েব ইসলাম হেলাল, সাধারণ সম্পাদক ইমরান খাঁন ও উপজেলা বিএনপির সদস্য মোঃ আমিনুল ইসলাম সোহেল তালুকদার প্রমুখ।

প্রধান বক্তা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ তুহিন মৃধা বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্র অক্ষুন্ন রাখতে রাষ্ট্র নায়ক জিয়াউর রহমানের ভুমিকা ছিল অতুলনীয়, দেশ নায়ক তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!