গলাচিপায় উন্নয়ন অগ্রযাত্রা সামনে রেখে মতবিনিময় সভা অনুষ্ঠিত | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
গলাচিপায় উন্নয়ন অগ্রযাত্রা সামনে রেখে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় উন্নয়ন অগ্রযাত্রা সামনে রেখে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় উন্নয়ন অগ্রযাত্রা সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এর সাথে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের উপজেলার দায়িত্বপ্রাপ্ত সকল নেতৃবৃন্দ। সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ বিগত ফ্যাসিস্ট সরকারের নানা অনিয়ম, দুর্ণীতি, গরিব মানুষের সরকারী সহায়তা, হাট-বাজার ও এলাকার নানাবিধ উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মো. সিদ্দিুকর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ ছত্তার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান শাহিন, উপজেলা জামায়াতের আমীর মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সানাউল্লাহ শামিম,গণঅধিকার পরিষদের উপজেলা আহবায়ক মোঃ হাফিজুর রহমান, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মোহিবুল্লাহ এনিম, ইসলামী আন্দোলনের পৌর সভাপতি নাজমুল হুদা রিপন প্রমুখ। গলাচিপার সার্বিক উন্নয়নে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!