গলাচিপায় সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
গলাচিপায় সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা

গলাচিপায় সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা উপজেলায় বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক উন্নয়ন বিষয়ে সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এটি অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় ও সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইউএনও মিজানুর রহমান বলেন, ‘আপনাদের সহযোগিতা পেলে উপজেলার বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দেশের পক্ষে কাজ করা আরও সহজ হবে। আমি অফিসার নই, সাধারণ হিসেবে আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। আপনারা যেখানেই অনিয়ম দেখবেন সাথে সাথে আমাকে অবহিত করবেন। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!