মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
গলাচিপার চরকাজলে গ্যাস ফিল্ড টুর্নামেন্ট ফাইনাল খেলায় পুরষ্কার বিতরণ

গলাচিপার চরকাজলে গ্যাস ফিল্ড টুর্নামেন্ট ফাইনাল খেলায় পুরষ্কার বিতরণ

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের উত্তর চরকাজল গ্যাস ফিল্ড ফুটবল টুর্ণামেন্ট সিজন ৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির সভাপতি মোঃ মাকসুদ প্যাদা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চর কাজল ২নং ওয়ার্ড একাদশ বনাম ৩ নং ওয়ার্ড একাদশের ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন চরকাজল ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান মোল্লা, মোঃ ইদ্রিসুর রহমান,ফাড়ি ইনচার্জ মোঃ মোক্তার হোসেন, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহ- সভাপতি মহিবুল্লাহ এনিম, চরকাজল ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান,বরিশাল মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ আবু নাঈম,  যুবঅধিকার পরিষদের চরবিশ্বাস ইউনিয়নের সভাপতি মোঃ ইলিয়াস মৃধা, চরশিবা পলিটিকাল ইনস্টিটিউড স্কুল এন্ড কলেজের প্রিন্সিপ্যাল মোঃ এমদাদুল হক প্রমূখ।

চরকাজলের ঐতিহাসিক গ্যাস ফিল্ড ৬’ষ্ঠ তম ফুটবল টুর্নামেন্ট খেলায় দুই ইউনিয়নের হাজার হাজার ক্রিড়া প্রেমী শিশু, যুব সম্প্রদায়,বৃদ্ধা, নারী খেলা উপভোগ করেন।

পরে প্রধান অতিথি গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নূরুল হক নুর এর পক্ষ থেকে বিজয়ী ২নং ওয়ার্ড একাদশ ও রানার্সআপ খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!