গঙ্গা স্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে দুইশো বছরের ঐতিহ্যবাহী রাস মেলা | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন
গঙ্গা স্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে দুইশো বছরের ঐতিহ্যবাহী রাস মেলা

গঙ্গা স্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে দুইশো বছরের ঐতিহ্যবাহী রাস মেলা

সঞ্জিব দাস,গলাচিপাঃ গঙ্গা স্নান এর মধ্য দিয়ে শেষ হয়েছে দুইশো বছরের ঐতিহ্যবাহী রাস মেলার আনুষ্ঠানিকতা। কুয়াকাটার ১৮ কিলোমিটার সৈকত জুড়েই ছিল এ উৎসব। দেশের বিভিন্নপ্রান্ত থেকে আসা লাখো পূণ্যার্থী ও দর্শনার্থীর মিলন মেলায় মুখর হয়ে ওঠে সৈকত এলাকা।

গঙ্গার পুজা অর্চনা, প্রার্থনা ও স্নান করে পরিবার, দেশ ও জাতির জন্য কল্যাণ কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা ভোরে সূর্যদয়ের মূহুর্তে পূণ্যস্নানের জন্য সৈকত নামেন হাজার হাজার পূণ্যার্থী। মোমবাতি, আগরবাতি, কলা, তেল ও সিঁদুর সমুদ্র জলে অর্পণ করেন সনাতনী নারীরা। এসময় উলুধ্বনি ও ভগবত গীতা পাঠে মুখরিত হয় ওঠে পুরো সৈকত। হিন্দু ধর্মাবলম্বীরা জানান, পূর্ণিমার জোয়ারে গঙ্গাস্নানের মাধ্যমে তাদের পূর্বের পাপ মোচন হয়ে যায়। তাই রাসে গঙ্গায় পুণ্যস্নান করে পাপ মোচন এবং দেশ ও জাতির জন্য আশির্বাদ করেন তারা।

সানতন ধর্মাবলম্বীদের দুশো বছেরর পুরনো রাস মেলা এখন কেবল ধর্মীয় উৎসবে সীমাবদ্ধ নয়। এটি এখন সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে। তাই পূণ্যার্থী ছাড়াও পূণ্য স্নানের অনুষ্ঠান দেখতে ভির জমায় দর্শনার্থী। লাখো পূণ্যার্থী ও দর্শনার্থীর মিলন মেলায় মুখর হয়ে উঠে গোটা সৈকত এলাকা। এই উৎসব অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

লক্ষাধিক পর্যটকের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ অধিবাসের মধ্য দিয়ে শুরু হওয়া তিন দিন ব্যাপী এ রাস মেলা সমুদ্রের নোনা জলে পূণ্যস্নানের মধ্যদিয়ে শেষ হয়। সনাতন ধর্ম মতে, দাপর যুগে কংশ রাজাকে বস করে রাধাকৃষ্ণের প্রেম থেকেই শুরু রাসলীলা। কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রায় ২০০ বছর ধরে এ উৎসব উদযাপন হয়ে আসছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!