কুয়াকাটায় পাবলিক টয়লেট থেকে পাবলিক টয়লেট থেকে লা-শ উদ্ধার | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কুয়াকাটায় পাবলিক টয়লেট থেকে পাবলিক টয়লেট থেকে লা-শ উদ্ধার

কুয়াকাটায় পাবলিক টয়লেট থেকে পাবলিক টয়লেট থেকে লা-শ উদ্ধার

আপন নিউজ অফিসঃ কুয়াকাটা সৈকতের পাবলিক টয়লেট থেকে নুর হোসেন (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত নুর হোসেন খুলনার বৈঠাকাটা এলাকার সাতচুনিয়া গ্রামের বাসিন্দা। শনিবার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে সৈকতের পর্যটন পার্ক সংলগ্ন টয়লেট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুর হোসেন শুক্রবার সকালে কুয়াকাটায় বেড়াতে আসেন। বেলা এগারোটার দিকে কুয়াকাটার হোটেল ব্যবসায়ী তার বন্ধু জসিম উদ্দিনের সঙ্গে একটি দোকানে চা খেতে বসেন। এসময় তিনি তার বন্ধুকে টয়লেটে যাওয়ার কথা বলে নিখোঁজ হন। পরে তার স্বজনরা খুলনা থেকে রাতে কুয়াকাটায় এসে অনেক স্থানে খোঁজাখুজি করেন। কোন খোঁজ না পেয়ে তারা পুলিশে অবহিত করেন।

শনিবার দুপুরের পরে এক দম্পত্তি একটি টয়লেটের ভিতর থেকে দরজা বন্ধ দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানালে তারা টয়লেটের উপর থেকে নিহত ব্যক্তিকে নিচে পড়ে থাকতে দেখেন।

মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!