পূণ্য স্নান শেষে কলাপাড়ায় বসেছে পাঁচদিনের রাসমেলা | আপন নিউজ

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছাত্রীকে তুলে নিতে বাঁধা দেয়ায় মাদ্রাসা সুপারকে মা’রধ’র; থানায় অভিযোগ আমতলীর নবাগত ইউএনও সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা কলাপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও শীতার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম
পূণ্য স্নান শেষে কলাপাড়ায় বসেছে পাঁচদিনের রাসমেলা

পূণ্য স্নান শেষে কলাপাড়ায় বসেছে পাঁচদিনের রাসমেলা

আপন নিউজ অফিসঃ হাজার হাজার ভক্তের পূণ্য স্নানের মধ্য দিয়ে কুয়াকাটায় সনাতন ধর্মালম্বীদের রাস উৎসব শনিবার সকালে শেষ হয়েছে। এরই ধারবাহিকতায় ফি বছরের মতো বিকেল থেকে কলাপাড়া পৌরশহরের প্রাচীন ঐতিহ্য মদনমোহন সেবাশ্রম প্রাঙ্গনে পাঁচদিন ব্যাপী রাস মেলা শুরু হয়েছে। শনিবার দুপুরের পর থেকে রাসভক্ত শত শত নর-নারী মন্দির প্রাঙ্গনে ভিড় করেছে। তারা দর্শণ করছেন রাধাকৃষ্ণের ১৭ জোড়া যুগল প্রতিমা। রাতভর ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে। বিকেল থেকেই নারী ভক্তের ভিড় রয়েছে উপচেপড়া। মন্দির প্রাঙ্গন ছাড়াও সামনের সড়কে মেলাকে ঘিরে বসেছে অস্থায়ী দোকানপাট। আগতরা করছেন কেনাকাটা।

মদনমোহন সেবাশ্রম কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক জানান, শত বছরেরও আগ থেকে মদনমোহন সেবাশ্রমে এ রাসপূঁজা ও মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় বিভিন্ন ধরনের মাটির তৈরি, বাঁশের তৈরি খেলনা সামগ্রীর পাশাপাশি কসমেটিকস সামগ্রীর দোকান বসেছে। হিন্দু নারীদের শাখা-সিদুর, চুড়ি পর্যন্ত বিক্রি হচ্ছে। মেলা প্রাঙ্গনের বাইরের সড়কে বিভিন্ন ধরনের গ্যাসবেলুন সামগ্রী বিক্রি করছিলেন সিলেট থেকে আসা জাকারিয়া, আলাল ও বগুড়ার আতাউর রহমান। জানালেন, ফি বছর তারা কলাপাড়ায় রাস পুর্ণিমার এই অনুষ্ঠানে এসব সামগ্রী বিক্রি করেন। কলাপাড়ায় রাস মেলাকে ঘিরে কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সার্বক্ষণিক পুলিশের পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলাবাহিনীর সতর্ক দৃষ্টি রয়েছে। পাঁচদিনের রাসমেলাকে ঘিরে সনাতন ধর্মের অনুসারীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

আয়োজকরা জানান, ফি-বছরের মতো এবছরও বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলবে রাসমেলা। সনাতন ধর্মের অনুসারী ছাড়াও অন্য ধর্মের শত শত মানুষ এই মেলায় কেনাকাটা করতে আসেন। শিশুদের বায়না পুরনের জন্য মায়েদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম জানান, সকলের সহায়তায় কুয়াকাটায় রাসমেলা ও পূণ্য স্নান সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। একইভাবে কলাপাড়া পৌরশহরের পাঁচদিনের রাসমেলা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্নের সকল উদ্যোগ নেওয়া হয়েছে। তবে রাস উৎসবকে ঘিরে এবছর উপজেলা প্রশাসনের আয়োজিত বিভিন্ন পদক্ষেপ ছিল বিশেষ প্রশংসনীয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!