আমতলীতে বঙ্গবন্ধুর ভাষ্কর্য উন্মোচন উপলক্ষে মতবিনিময় সভা | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
আমতলীতে বঙ্গবন্ধুর ভাষ্কর্য উন্মোচন উপলক্ষে মতবিনিময় সভা

আমতলীতে বঙ্গবন্ধুর ভাষ্কর্য উন্মোচন উপলক্ষে মতবিনিময় সভা

আমতলী প্রতিনিধিঃ

১৭ মার্চ মুজিব বর্ষ উদযাপনে আমতলী পৌরসভার উদ্যোগে পৌরসভা প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য উন্মোচন উপলক্ষে রবিবার রাতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, এ্যাড. আলহাজ্ব নুরুল ইসলাম,আখতারুজ্জামান বাদল খান, মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার, হারুন অর রশিদ হাওলাদার, পৌরসভার সচিব মোঃ আবুল কালাম আজাদ, কাউন্সিলর আবুল বাশার রুমি, মোঃ মোয়াজ্জেম হোসেন ফরহাদ, আমতলী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আবুল বিশ্বাস, আমতলী একে সরকারী হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ বজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন ফকির, আঁচল ইন্টারন্যাশনাল আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মুক্তিযোদ্ধা আবদুর রশিদ খাঁন, উপজেলা উদীচীর সভাপতি অশোক মজুমদার ও এ্যাড. মোঃ মিজানুর রহমান প্রমুখ। এ মতবিনিময় সভায় শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের লোকজনসক বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিল।
পৌর মেয়র মতিয়ার রহমান তার বক্তব্যে বলেন, ৩২ লক্ষ টাকা ব্যয়ে দীর্ঘ তিন বছর অক্লান্ত পরিশ্রম করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য নির্মাণ করেছি। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর দিনে (১৭ মার্চ) শুধুমাত্র আমতলীতেই বঙ্গবন্ধুর ভাষ্কর্য উন্মোচিত হবে। মুজিব জন্মশত বার্ষিকীতে আমতলীবাসী ইতিহাসের পাতায় নাম লিখে রাখলো।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!