গলাচিপায় যুবদলের লিফলেট বিতরণ | আপন নিউজ

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান কলাপাড়ায় লালুয়া ইউ.সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ড্রেজারের ১৩টি পাইপ কু’পি’য়ে নষ্ট আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান
গলাচিপায় যুবদলের লিফলেট বিতরণ

গলাচিপায় যুবদলের লিফলেট বিতরণ

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় পৌর যুবদলের উদ্যোগে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতে ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে গলাচিপা পৌর শহরে পৌর যুবদলের আহবায়ক মো. জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে এসব লিফলেট বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর যুবদলের এক নম্বর সদস্য মো. বাবুল, পৌর শাখার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী দিপঙ্কর, পৌর যুবদলের শহিদুল ইসলাম, মো. লতিফ, মো. মিরাজ, মো. জুয়েল, মো. আফজাল প্রমুখ।

জাহিদুল ইসলাম জাহিদ বলেন, কেন্দ্রীয় যুবদলের কার্যক্রমের অংশ হিসেবে গলাচিপা শহরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে আমরা তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের এসব লিফলেট বিতরণ করছি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এ ধরনের বিভিন্ন কার্যক্রম চলমান থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!