গলাচিপায় ডেঙ্গু আক্রান্তে এক নারীর মৃ-ত্যু | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গলাচিপায় ডেঙ্গু আক্রান্তে এক নারীর মৃ-ত্যু

গলাচিপায় ডেঙ্গু আক্রান্তে এক নারীর মৃ-ত্যু

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় ডেঙ্গু আক্রান্তে এক নারীর মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে গলাচিপায় পৌরসভার ৪নং ওয়ার্ডের সুমা রানী পাল (৩০) নামের গৃহবধু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। সুমা রানী পাল হচ্ছেন গলাচিপা থানার উত্তর পাশের দোকানের পাল টেলিকম এর মালিক সুজন পালের স্ত্রী। জানা গেছে, গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ বেডে ১০৪ জন রোগী ভর্তি রয়েছে। তার মধ্যে ১৬ জনই হলো ডেঙ্গু রোগী। হাসপাতাল সুত্রে জানায়, সুমা রানী পাল গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার রাত ৮টা ১০ মিনিটে ভর্তি হয়। প্রাথমিক চিকিৎসা শেষে গলাচিপা থেকে বরিশাল যাওয়ার পথে গলাচিপা ফেরিঘাট নামক স্থানে বৃহস্পতিবার ওই রাতেই মারা যায়।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. মেজবাহ উদ্দিন জানান, সুমা রানী পাল (৩০) নামের এক নারী ডেঙ্গু জ্বর নিয়ে আমাদের এখানে ভর্তি হয়। তার অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল।

এ বিষয়ে সুমা রানী পালের স্বামী সুজন পাল জানান, আমার স্ত্রী ডেঙ্গু জ্বর ক্রান্ত হয়ে মারা গেছে। পারিবারিকভাবে তাকে শুক্রবার বেলা ১২ টায় কেন্দ্রীয় শ্মষাণে দাহ করা হয়। তার অকাল মৃত্যুতে কেন্দ্রীয় কালিবাড়ি কমিটির সভাপতি দিলিপ কুমার বণিক, বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, গলাচিপা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় গভীর শোক প্রকাশ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!