সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কুয়াকাটায় কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন গঠন সভা অনুষ্ঠিত

কুয়াকাটায় কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন গঠন সভা অনুষ্ঠিত

কুয়াকাটা প্রতিনিধিঃ কুয়াকাটার গোড়া আমখোলা পাড়ায় কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন গঠনের লক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৩টার দিকে গোড়া আমখোলা কমিউনিটি সেন্টারে ‘কারিতাস বরিশাল অঞ্চল’ প্রয়াস প্রকল্পে’র উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কারিতাস বরিশাল অঞ্চল, আঞ্চলিক পরিচালক, মি. ফ্রান্সিস বেপারী। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও ‘দৈনিক আজকালের কন্ঠ’ পত্রিকার উপ-সম্পাদক মোঃ মিজানুর রহমান, লতাচাপলী ইউ,পি সদস্য মোঃ মিজানুর রহমান প্রমুখ।

সভায় কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন গঠনের লক্ষে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন সংস্থার আঞ্চলিক পরিচালক, মি. ফ্রান্সিস বেপারী।

সিসিইউ’র কমিটি গঠন ও দায়িত্ব বন্টন বিষয় বক্তব্য দেন, কারিতাস বরিশাল অঞ্চল, (কলাপাড়া ও তালতলী) ল্যান্ড এন্ড কেইস মনিটরিং অফিসার মি. মংম্যা।

এসময় কারিতাস প্রয়াস প্রকল্পের মাঠ সহায়ক, মোঃ হাসান মাহমুদ, মি. বেঞ্জামিন স্বপন গোমেজ ও মার্কেটিং অফিসার অসীম বিশ্বাস সহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং লতাচাপলী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।

সিসিইউ’র কমিটি গঠনের লক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদানসহ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রয়াস প্রকল্প, কলাপাড়া মাঠ কর্মকর্তা, মোঃ জামাল হোসেন।

সভাশেষে ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে সিসিইউ’র তিনটি কমিটি গঠন করা হয়েছে।

এর মধ্যে ছয় সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পরিষদ, তিন সদস্য বিশিষ্ট একটি ঋণদান কমিটি ও তিন সদস্য বিশিষ্ট একটি সুপারভাইজারী কমিটি গঠন করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!